News Flash

  • Home
  • Uncategorized
  • মনু নদীতে তলিয়ে যাওয়া শিশুকন্যার লাশ উদ্ধার
Image

মনু নদীতে তলিয়ে যাওয়া শিশুকন্যার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ জুন ৷৷ টানা প্রায় বারো ঘণ্টার কসরতে উদ্ধার হল ছোট্ট শিশুর দেহ, তা-ও মৃতাবস্থায়৷ বুধবার দুপুরে কৈলাসহরের জলাই গ্রামের বাসিন্দা ইন্দ্রজিৎ দাস ও তাঁর মেয়ে পাপিয়া দাস (৭) মনু নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন৷ পরবর্তীতে বাবার মৃতদেহ উদ্ধার হলেও খুঁজে পাওয়া যাচ্ছিল না সাত বছরের পাপিয়াকে৷ এসডিআরএফ-এর জওয়ানরা গতকালই বাবা ইন্দ্রজিতের মৃতদেহ উদ্ধার করেছিলেন৷ পরে রাত হয়ে যাওয়ায় পাপিয়া-উদ্ধারে অভিযান স্থগিত রেখেছিলেন তাঁরা৷ আজ ভোর থেকে ডুবুরি নিয়ে শিশুকন্যার উদ্ধারে নামে এসিআরএফ৷ এতে সাফল্য আসে৷

প্রসঙ্গত, গতকাল দুপুরে কৈলাসহরের জলাই গ্রামের বাসিন্দা বাবা ইন্দ্রজিৎ দাস তাঁর মেয়ে পাপিয়া দাস (৭)-কে নিয়ে মনু নদীতে স্নান করতে গিয়েছিলে৷ কিন্তু আচমকা বাবা ও মেয়ে দুজনেই নদীর জলে তলিয়ে যান৷ দীর্ঘক্ষণ অতিক্রান্ত হওয়ার পর বাবা ও মেয়ে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েন৷ শুরু হয় খোঁজাখুঁজি৷ কিন্তু বাবা মেয়ের কোনও খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকেরা৷ শেষে তাঁরা নিশ্চিত হন, উভয়ে নদীর জলে তলিয়ে গেছেন৷

খবর দেওয়া হয় কৈলাসহর থানায়৷ থানা থেকে এসডিআরএফ-এর জওয়ানদের নিয়ে অকুস্থলে পৌঁছে পুলিশের দল৷ উদ্ধারকারী দল মনু নদীতে দুজনের উদ্ধারে তালাশি অভিযান শুরু করে৷ বিকেলের দিকে উদ্ধারকারী দল বাবা ইন্দ্রজিৎ দাসের মৃতদেহ উদ্ধার করে৷ কিন্তু সন্ধ্যা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি মেয়ে পাপিয়া দাসের৷ এর পর রাতের অন্ধকার নেমে আসায় তল্লাশি অভিযান সাময়িক বন্ধ রেখেছিল এসডিআরএফ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top