News Flash

  • Home
  • Uncategorized
  • বনমালীপুরে দুঃসাহসিক সুকটি চুরি
Image

বনমালীপুরে দুঃসাহসিক সুকটি চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ রাজধানীর বুক থেকে ফের দুঃসাহসিক সুকটি চুরির ঘটনা ঘটেছে৷ জানা গেছে, শনিবার দুপুরে রাজধানী আগরতলার মধ্য বনমালীপুর প্রজাপিতা ব্রহ্মকুমারী গলির সংযোগী এলাকায় এই সুকটি চুরির ঘটনা ঘটেছে৷


জানা গেছে, সুকটির টুলবক্সে কিছু জরুরি কাগজপত্র ছিল৷ এ-কথা জানিয়ে সুকটির মালিক রতন সাহা বলেন আজ দুপুরের দিকে আগরতলার মধ্য বনমালীপুর প্রজাপিতা ব্রহ্মকুমারী গলির মুখে সুকটিটি রেখে তিনি সংলগ্ণ এক জায়গায় জরুরি কাজে গিয়েছিলেন৷ নির্দিষ্ট সময় ফিরে এসে দেখেন যথাস্থানে তাঁর সুকটি নেই৷ তিনি রাস্তায় পথচারিদের জিজ্ঞাসাবাদ করে বেমালুম বোঝে যান, তাঁর সুকটি চুরি হয়েছে৷ পরবর্তীতে উপায়ন্তর হয়ে সুকটি চুরির ঘটনাটি লিখিতভাবে পূর্ব থানায় অভিযোগ করেন৷ রাজধানীতে এভাবে দিনের পর দিন চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷ ঘটনাটিকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top