News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ২৪ ঘণ্টা অসম-সহ উত্তর-পূৰ্বাঞ্চলে অব্যাহত থাকবে ধারা বৃষ্টি, সঙ্গে ঝড় ও বিদ্যুতের ঝলকানি
Image

আগামী ২৪ ঘণ্টা অসম-সহ উত্তর-পূৰ্বাঞ্চলে অব্যাহত থাকবে ধারা বৃষ্টি, সঙ্গে ঝড় ও বিদ্যুতের ঝলকানি

গুয়াহাটি, ৪ জুন (হি.স.) : আগামী ২৪ ঘণ্টা অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝড় ও বিদ্যুতের ঝলকানি। আবহাওয়ার এই পূর্বাভাস দিয়েছে গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। 

আবহাওয়া কেন্দ্রের জনৈক বিজ্ঞানীর কাছে জানা গেছে, আজ থেকে আগামীকাল বুধবার রাত পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রবল গতিতে প্রবাহিত হবে ঝড়-তুফান, সঙ্গে থাকবে বিদ্যুতের ঝলকানি। তুফানের গতি হবে ঘণ্টাষ় ৩০-৪০ কিলোমিটার। কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ছাড়াও সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামও ভারী বৃষ্টি ও ঝড়ের কবলে পড়বে, সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীটি।

প্রসঙ্গত, উত্তরপূর্বের রাজ্যগুলো ফি বছর বর্ষার আগে প্ৰাকৃতিক দুৰ্যোগের বলি হয়। গত চলতি বছর এপ্রিলের শেষের দিকে এবং মে মাসের প্রথমার্ধে ফণী-সদৃশ ঘূৰ্ণিঝড়ের প্রভাবে পড়ে অসম, ত্রিপুরা এবং মেঘালয়ে শতাধিক বাড়িঘর ভেঙে তছনছ হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top