News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশে বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশিত, পাশের হার ৮৮.৯৫%
Image

দ্বাদশে বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশিত, পাশের হার ৮৮.৯৫%

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক দ্বাদশের বিজ্ঞান বিভাগের ফলাফল আজ মঙ্গলবর প্রকাশিত হয়েছে৷ এ-বছর বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৮.৯৫ শতাংশ৷ গতবছর বিজ্ঞান বিভাগে পাশের হার ছিল ৮৪.৩১ শতাংশ৷ সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা৷ তিনি আরও জানান, এ-বছর দ্বাদশের বিজ্ঞান বিভাগে কৃতী তালিকায় রয়েছেন ১২ জন৷ তাদের মধ্যে প্রথম হয়েছেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্র নিলাঞ্জন দেব৷


ড. ভবতোষ সাহা বলেন, ১ মার্চ থেকে দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছিল৷ পরীক্ষা সমাপ্ত হয়েছে ৩ এপ্রিল৷ মোট ৫৯টি সেন্টার এবং ৮১টি পরীক্ষা হল-এ দ্বাদশের পরীক্ষা নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, এ-বছর দ্বাদশে মোট পরীক্ষার্থী ছিলেন ২৭,২০০ জন৷ তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছেন ৩,৩৫৮ জন এবং পাশ করেছে ২,৯৮৭ জন৷


তাঁর দাবি, এ-বছর ২৬দিন সময় লেগেছে উত্তরপত্র মূল্যায়ণ শেষ করে বিজ্ঞান বিভাগের ফলাফল ঘোষণা করতে৷ গত বছর সময় লেগেছিল ২৭দিন৷ তিনি জানান, ফলাফলে সন্তুষ্ট না হলে পুনর্মূল্যায়ণের জন্য পরীক্ষার্থীদের আগামীকাল থেকে তিন দিনের মধ্যে নিজ নিজ বিদ্যালয়ে নির্দিষ্ট ফরমেটে আবেদন জানাতে হবে৷ বিদ্যালয়গুলিকে আগামীকাল থেকে ৫ দিনের মধ্যে ছাত্রছাত্রীদের পুনর্মূল্যায়ণের আবেদনপত্র পর্ষদে পৌঁছাতে হবে৷


পর্ষদ সভাপতির কথায়, এ-বছর দ্বাদশে বিজ্ঞান বিভাগে পাশের হার বেড়েছে৷ এ-বার দ্বাদশ বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৮.৯৫ শতাংশ৷ গত বছর পাশের হার ছিল ৮৪.৩১ শতাংশ৷ গত বছর বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন ৩,৩২৮ জন এবং পাশ করেছিলেন ২,৫৫২ জন৷ তিনি জানান, জুনের ৯ কিংবা ১০ তারিখের মধ্যে দ্বাদশের কলা ও বাণিজ্য বিভাগ এবং মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top