News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন কমিশনের বৈঠক থেকে সরে দাঁড়ালেন লাভাসা, সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক জানালেন সুনীল অরোরা
Image

নির্বাচন কমিশনের বৈঠক থেকে সরে দাঁড়ালেন লাভাসা, সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক জানালেন সুনীল অরোরা

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) :  জাতীয় নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি শীর্ষক বৈঠকে যোগ না দেওয়ায় নির্বাচন কমিশনার অশোক লাভাসাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাঁর বক্তব্যকে কমিশন গুরুত্ব সহকারে নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 

এর আগে নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভাঙা অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলি। সেই সময় কমিশন প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতিকে ক্লিনচিট দেয়। বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দেন লাভাসা। বৈঠক থেকে লাভাসার সরে দাঁড়ানোকে অপ্রীতিকর বলে আখ্যা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। 

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল অরোরা বলেন, নির্বাচন কমিশনের তিন সদস্য কখনই একে অন্যের ক্লোন হতে পারে না। এর আগেও সদস্যদের মধ্যে মতানৈক্য হয়েছিল, কিন্তু তা কমিশনের অন্দরেই ছিল। চলতি মাসের চার তারিখে সুনীল অরোরাকে লেখা লাভাসা দাবি করেন, স্বচ্ছতা প্রসঙ্গে যে সকল বক্তব্য রেখেছিলাম সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনা হয়নি। তার ফলে বাধ্য হয়েই বৈঠক থেকে সরে দাঁড়ানোর কথা বলেন লাভাসা। নির্বাচন কমিশনের মোট সদস্য ৩ জন। উল্লেখ্য একজন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। অপর দু’জন হলেন অশোক লাভাসা এবং সুশীল চন্দ্র।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top