News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ আগরতলায়
Image

কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লো আগরতলায়ও৷ এই ঘটনার নিন্দা জানিয়ে আজ সন্ধ্যায় আগরতলা শহরে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই৷ আজ বিকেলে আগরতলার পোস্ট অফিস চৌমুহনি এলাকার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আবার কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়৷ মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি রাকেশ দাস এবং সহসভাপতি সম্রাট রায়৷ প্রতিবাদ মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যে আগরতলা শহর জুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়৷

এর পরও প্রবল ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে তাঁরা প্রতিবাদ মিছিল চালিয়ে যান৷ রাকেশ দাস এবং সহসভাপতি সম্রাট রায় এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এমন বর্বরোচিত ঘটনার জন্য তাঁরা বিজেপি এবং দলের সভাপতি অমিত শাহকে দায়ী করেন৷ দলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং এই দলকে জনবিচ্ছিন্ন করার দাবি জানান তাঁরা৷ বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই-এরও এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করার কথা থাকলেও প্রবল ঝড় বৃষ্টির কারণে স্থগিত রাখা হয়েছে৷ তবে শুক্রবার বিকেলে এই ঘটনার নিন্দা জানিয়ে তারা মিছিল করবেন বলে জানানো হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top