News Flash

  • Home
  • Uncategorized
  • গোরেগাঁও-এ কামা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ আগুন, ভোররাতে আতঙ্ক
Image

গোরেগাঁও-এ কামা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ আগুন, ভোররাতে আতঙ্ক

মুম্বই, ৩০ এপ্রিল (হি.স.): ভোররাতে আগুন-আতঙ্ক মুম্বইয়ের গোরেগাঁও-এর কামা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে। মঙ্গলবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ গোরেগাঁও-এর কামা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১২ ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, ভোররাত তখন ২.৩০ মিনিট হবে, আচমকাই ভয়াবহ আগুন লাগে গোরেগাঁও-এর কামা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান, ভোররাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে আগুন। আপাতত আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ১২টি ইঞ্জিন। পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, কীভাবে আগুন লাগল তা এখনই বলা সম্ভব নয়। আগুন নিভে যাওয়ার পরই তদন্ত শুরু হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top