News Flash

  • Home
  • Uncategorized
  • আরটিআই আবেদনপত্র হাফিজ করে দেয়ায় এক পুর কর্মীর চাকুরী খতম
Image

আরটিআই আবেদনপত্র হাফিজ করে দেয়ায় এক পুর কর্মীর চাকুরী খতম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ আরটিআইর আবেদনপত্র হাফিজ করে দেয়ার কারণে আগরতলা পুর নিগমের এক কর্মচারীকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে৷ তিনি আগরতলা পুর নিগমের আরটিআই এর ড্রিলিং এসিসটেন্ট ইসমাইল মিয়া৷ আগরতলা পুর নিগমের প্রথম আপিলেট অথরিটি শৈলেস যাদব এই বরখাস্তের আদেশ দিয়েছেন৷

গত ১০ই এপ্রিল বিকাল চারটায় আগরতলা পুর নিগমের প্রথম আপিলেট অথরিটিতে প্রথম আপিলের শুনানি চলে৷ শুনানি কালে শৈলেশ যাদব, ইসমাইল মিয়া নামক এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিলেন৷ কারণ, এএমসি’র জনতথ্য আধিকারিক, অরুণ রায় ২০১৯ সালের ২১ জানুয়ারি এক আরটিআই আবেদনের পরিপ্রেক্ষিতে কোন তথ্য সরবরাহ করেননি৷ কারণ, ইসমাইল নামের ঐ কর্মচারী ঐ দুর্নীতি সংক্রান্ত তথ্যের অভিযোগপত্রটি এবং প্রমাণ লোপাট করে দিয়ে দুর্নীতিগ্রস্ত এক সহকর্মীকে বাঁচাতে চেয়েছিল৷ আর এতেই তিনি ফেঁসে গেল৷

শৈলেশ যাদব সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন৷ কিন্তু এদিন তাকে রাজধর্ম পালন করতে দেখা গেল৷ শুনানি চলার সময়ে তিনি ডেপুটি কমিশনার, অরুণ রায়কে নির্দেশ দেন যে আজই তিনি ইসমাইলের বরখাস্তের আদেশে স্বাক্ষর করবেন৷ শুনানি শেষে অরুণ বাবু হেড ক্লার্ককে ডেকে এনে নির্দেশ দিয়েছেন ফাইলে নোট দিয়ে যাদব সাহেবের নিকট পাঠাতে এবং ঘটনার তদন্ত করতে৷

ঘটনার বিবরণে জানা যায়, ২০০৫ সালে জগহরিমুড়ার ৩১ নং ওয়ার্ডের বাসিন্দা গৌতম সাহার স্ত্রী তনুশ্রী সাহার নামে একটি এওয়াই ঘর অনুমোদন দেয় আগরতলা পৌর সভা৷ অনুরূপভাবে ২০১৭ সালে আবার তনুশ্রীকে অবৈধ ভাবে ঘর দিয়ে দেয় কাউন্সিলার মায়া রানী সাহা৷ এই দর্নুীতির বিরুদ্ধে এডভোকেট চন্ডীদাস ভট্টাচার্য গত ২৬.১১.২০১১ তারিখে পৌর কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন যার নম্বর ছিল ৭৮৬১৷ এই অভিযোগ হাপিজ করে দেওয়ার কারণে কমিশনার কোন কিছু করতে পারেননি৷ এরপর চন্ডিবাবু ২১.০১.২০১৯ তারিখে আরটিআই করে জানতে চান যে তার অভিযোগপত্রটির বিষয়ে একশান টেকেন রিপোর্ট সরবরাহ করতে৷ আরটিআইএর আবেদনটিও ইসমাইল মিয়া হাপিজ করে দেওয়ার কারণে চন্ডিবাবু কোনও উত্তর পাননি বলে জানা গেছে৷ ১০.০৪.২০১৯ তারিখে চন্ডিবাবুর আপিলের শুনানির দিনে এই বিষয়টি সামনে আসে ফলে ইসমাইলকে বরখাস্ত করেন কমিশনার শৈলেশ যাদব৷ এডভোকেট চন্ডিদাস ভট্টাচার্য্যের পক্ষে শুনানিতে অংশ নেন আরটিআই এক্টিভিস্ট রানা প্রতাপ ভৌমিক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top