News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের মুকুটে নতুন পালকের সংযোজন, ওডিশা উপকূল থেকে সফল উৎক্ষেপণ ‘নির্ভয়’ মিসাইলের
Image

ভারতের মুকুটে নতুন পালকের সংযোজন, ওডিশা উপকূল থেকে সফল উৎক্ষেপণ ‘নির্ভয়’ মিসাইলের

ভুবনেশ্বর, ১৫ এপ্রিল (হি.স.): ভারতের মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন | সোমবার ওডিশা বালেশ্বর জেলার চাঁদিপুরে, ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হল ১,০০০ কিলোমিটারের মধ্যে যে কোনও বস্তুকে আঘাত হানতে সক্ষম সাব-সোনিক ক্রুশ মিশাইল ‘নির্ভয়’-এর|

ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) দ্বারা দেশীয় প্রযুক্তিকে তৈরি ‘নির্ভয়’ মিসাইল ৩০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম| ১,০০০ কিলোমিটারের মধ্যে যে কোনও বস্তুকে আঘাত হানতে সক্ষম সাব-সোনিক ক্রুশ মিশাইল ‘নির্ভয়’| এরোনট্যিকাল ডেভেলপমেন্ট এসটাব্লিশমেন্ট বা এডিই-র তত্ত্বাবধানে ও ডিআরডিও-র সহযোগিতায় এই মিসাইলটি তৈরি করা হয়েছে৷ এর সারফেস ভার্সনটি পরীক্ষা করা হয় ২০১৩ সালের ১২ই মার্চ৷ ওড়িশার বালাসোর জেলার চাঁদিপুর থেকে সেই পরীক্ষাটি করা হয়৷ তবে সেসময় নিজের পাল্লার ৩০ শতাংশ পথ অতিক্রম করতে পেরেছিল এই মিসাইলটি৷

ডিআরডিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ওডিশা বালেশ্বর জেলার চাঁদিপুরে, ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় সাব-সোনিক ক্রুশ মিশাইল ‘নির্ভয়’-এর| প্রসঙ্গত, গত মার্চেই পরপর তিনবার পিনাকা গাইডেড মিসাইলের সফল পরীক্ষা চালায় ভারত। পোখরানে গত ১২ মার্চ মিসাইল পরীক্ষা করা হয়। এর আগে ১১ মার্চ পরপর দু’বার পরীক্ষা করা হয়। তিনবারই সফলভাবে মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে।

ডিআরডিও-র তরফে বলা হয়েছে, তিনটি ট্রায়ালেই লক্ষ্যে গিয়ে আঘাত করতে পেরেছে মিসাইলটি। এই পরীক্ষায় পিনাকা তার ক্ষমতা প্রদর্শন করেছে। অত্যাধুনিক নেভিগেশন ও কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে এই পরীক্ষা করা হয়েছে। ‘তাত্রা’ ট্রাকের উপর থেকে ছোঁড়া হয় ওই মিসাইল। এর আগে ফেব্রুয়ারি মাসেই অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা করে ভারতীয় সেনা। ওডিশা উপকূল থেকে দু-দুটি মিসাইলের পরীক্ষা করে ভারত। মাটি থেকে আকাশে শত্রু ধ্বংস করতে এই মিসাইলগুলির পরীক্ষা করা হয়েছে। খুব দ্রুত এই মিসাইলগুলি শত্রুকে ধ্বংস করতে সক্ষম বলেও জানা গিয়েছে।জানা গিয়েছে, মিসাইলগুলি আকাশে রাখা কল্পিত শত্রুকে সফল ভাবে আঘাত করে৷ ভারতীয় সেনার জন্যে দেশীয় প্রযুক্তিতে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা অর্থাৎ ডিআরডিও এই মিসাইল তৈরি করেছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top