News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত নয় আজম খানকে, বিপন্ন হবে গণতন্ত্র : জয়া প্রদা
Image

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত নয় আজম খানকে, বিপন্ন হবে গণতন্ত্র : জয়া প্রদা

লখনউ, ১৫ এপ্রিল (হি.স.): সমাজবাদী পার্টি (সপা)-র নেতা আজম খানের ‘কুরুচিকর’ মন্তব্যের প্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী তথা রাজনীতিক জয়া প্রদা| সপা নেতা আজম খানের ‘কুরুচিকর’ মন্তব্যের প্রেক্ষিতে সোমবার সকালে উত্তর প্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়া প্রদা বলেছেন, ‘তাকে (আজম খান) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া উচিত নয়| কারণ এই ধরনের মানুষ যদি নির্বাচনে জয়লাভ করে, তবে গণতন্ত্রের কী হবে?’

রবিবার উত্তর প্রদেশের রামপুরে বিজেপি প্রার্থী জয়া প্রদা সম্পর্কে ‘অশালীন’ ও ‘কুরুচিকর’ মন্তব্য করে আজম খান বলেছিলেন, ‘আমি মাত্র ১৭ দিনেই বুঝতে পেরেছি যে তাঁর নিচের অন্তর্বাস খাকি রঙের|’ একইসঙ্গে আজম খান বলেছিলেন, ‘আমি কারও নাম উল্লেখ করিনি| আমি জানি কি বলা উচিত| যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি কারও নাম উল্লেখ করেছি এবং কাউকে অপমান করেছি, তাহলে ভোটে লড়ব না|’ উপরোক্ত ‘খাকি রঙের অন্তর্বাস’ সম্পর্কিত মন্তব্যের কারণেই বিতর্কিত সপা নেতা আজম খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে| 

আজম খানের ‘কুরুচিকর’ মন্তব্যের প্রেক্ষিতে সোমবার সকালে অভিনেত্রী-রাজনীতিক জয়া প্রদা বলেছেন, ‘তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া উচিত নয়| কারণ এই ধরনের মানুষ যদি নির্বাচনে জয়লাভ করে, তবে গণতন্ত্রের কী হবে? সমাজে মহিলাদের জন্য কোনও জায়গাই থাকবে না| আমরা সেক্ষেত্রে কোথায় যাব? আমি কি মরে যাব, তবেই আপনার শান্তি হবে? আপনি কি ভেবেছেন আমি ভয় পেয়ে রামপুর ছেড়ে চলে যাব? আমি রামপুর ছাড়ছি না|’ জয়া প্রদা আরও বলেছেন, ‘এটা আমার জন্য নতুন কিছু নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০০৯ সালে আমি যখন সপা দলের প্রার্থী হয়েছিলাম, সেই সময়ও তিনি (আজম খান) আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তখনও কেউ আমাকে সমর্থন করেনি| আমি একজন মহিলা, আর তাই তিনি কি বলেছিলেন, তার পুনরাবৃত্তি করতে পারব না|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top