News Flash

  • Home
  • Uncategorized
  • ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট করার দাবি বিরোধীদের
Image

ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট করার দাবি বিরোধীদের

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ পর ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল আম আদমি পার্টি, কংগ্রেস, তেলেগু দেশমের মত বিরোধী দলগুলি। রবিবার রাজধানী দিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলন করে ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট করানোর দাবি তুললেন চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়াল, কপিল সিব্বাল, অভিষেক মণু সিঙ্ঘভি মত নেতারা।

এদিন তেলেগু দেশম পার্টি সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, প্রযুক্তির উন্নতি হলেও ইভিএমের কোনও উন্নতি হয়নি। বিশ্বজুড়ে কয়েকটি দেশেই শুধুমাত্র ইভিএম রয়েছে। জার্মানি এবং নেদারল্যান্ডের মত দেশগুলিতেও ব্যালট পেপারে ভোট হয়। বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মণু সিঙ্ঘভি বলেন, কোনও রকম যাচাই না করেই কয়েক লক্ষ ভোটারের নাম অনলাইনের মাধ্যমে মুছে ফেলা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত বিশাল তালিকা দেওয়া হয়েছে। ভিভিপ্যাটের পেপার ট্রায়ালে ন্যূনতম ৫০ শতাংশ গোণাটা একান্ত জরুরি। একই কথা সুপ্রিক কোর্টেও জানানো হয়েছিল।এদিন চন্দ্রবাবু নাইডু পুনঃনির্বাচনেরও দাবি তোলেন। ৪৫৮৩ ইভিএম অন্ধ্রপ্রদেশের নির্বাচনে বিকল হয়ে গিয়েছিল। শনিবার বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে দেখা করেন চন্দ্রবাবু নাইডু। পাশাপাশি তিনি দাবি করেছিলেন সাংবিধানিক কাজ সম্পন্ন করতে গিয়ে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top