News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রে বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই, দাবি রাজনাথের
Image

কেন্দ্রে বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই, দাবি রাজনাথের

বিজনৌর, ১৪ এপ্রিল (হি.স.) : মোদী সরকারের মন্ত্রিসভায় কোনও মন্ত্রীর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। রবিবার উত্তরপ্রদেশের বিজনৌরের জনসভা থেকে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

এদিনের জনসভা বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, বিশ্বের কেউ কোনওদিন বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও রকমের অভিযোগ করেননি। এই প্রসঙ্গে স্মৃতিচারণা করতে গিয়ে রাজনাথ সিং বলেন, ‘কল্যাণ সিং এবং আমি উত্তরপ্রদেশের সরকার চালিয়েছি। অটলজি এবং মোদীজি কেন্দ্রীয় সরকার চালিয়েছে। কিন্তু কখনও আমাদের মন্ত্রীদের বিরুদ্ধে কোনও প্রকার দুর্নীতির অভিযোগ ওঠেনি। শুধু দেশে নয় গোটা বিশ্বে কেউ নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কোনও একজন নেতার বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ তোলেনি।

সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোটকে কটাক্ষ করে রাজনাথ সিং বলেন, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির মধ্যে জোট হওয়াটা অস্বাভাবিক বিষয়। নরেন্দ্র মোদীকে আটকানোর জন্য এই জোট বাঁধা হয়েছে। কিন্তু কোনও ভাবেই প্রধানমন্ত্রী হওয়া থেকে নরেন্দ্র মোদীকে আটকানো যাবে না। মোদী ঝড়ে শেষ হয়ে যাবে এই দুইটি দল বলে দাবি করেছেন রাজনাথ সিং।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top