News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারের উপর চাপ রেখেই আন্দোলন স্থগিত চিকিৎসকদের, রোগীর অস্বাভাবিক চাপ, চিকিৎসক ও কর্মী স্বপ্লতাই চিকিৎসা গাফিলতির কারণ : দাবি ডাক্তারদের
Image

রাজ্য সরকারের উপর চাপ রেখেই আন্দোলন স্থগিত চিকিৎসকদের, রোগীর অস্বাভাবিক চাপ, চিকিৎসক ও কর্মী স্বপ্লতাই চিকিৎসা গাফিলতির কারণ : দাবি ডাক্তারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ রাজ্য সরকারের উপর চাপ বজায় রেখেই আন্দোলন স্থগিত ঘোষণা করলেন চিকিৎসকরা৷ শনিবার আইএমএ হাউসে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে চিকিৎসকরা জানান, আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্য সরকার তাদের সমস্ত দাবি মেনে নেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এটিজিডিএ সাধারণ সম্পাদক ডাঃ রাজেশ চৌধুরী৷ তবে, আগামী দিনে চিকিৎসকদের উপর এ ধরনের আক্রমণ সংগঠিত হলে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন চিকিৎসকরা এই হুমকিও দিয়েছেন ডাঃ চৌধুরী৷ এদিকে, চিকিৎসায় গাফিলতির সমস্ত দায় রাজ্য সরকারের ঘাড়ে তুলে দিয়েছে চিকিৎসকরা৷ ডাঃ কনক চৌধুরীর কথায়, রোগীর অস্বাভাবিক চাপ, চিকিৎসক ও কর্মীর স্বল্পতা এবং চিকিৎসা সামগ্রীর ঘাঁটতির কারণেই চিকিৎসায় গাফিলতি হচ্ছে৷

শনিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য এটিজিডিএ ও আইএমএর নেতৃবৃন্দ৷ ছবি- নিজস্ব৷

এদিন ডাঃ রাজেশ চৌধুরী বলেন, শুক্রবার রাতে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে৷ বৈঠকে চিকিৎসকদের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে তাদের দাবি গুলি সম্পর্কে অবগত করেছেন৷ তিনি জানান, মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সমস্ত দাবি পূরণের সম্মতি জানিয়েছেন৷ ইতিমধ্যে, জিবি ও আইজিএম হাসপাতালে পুলিশী নিরাপত্তা বসানো হয়েছে৷ ডাঃ চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পিএইচসি এবং সিএইচসি গুলিতেও নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷ এখন লোকসভা নির্বাচন চলছে তাই মুখ্যমন্ত্রী সমস্ত থানায় নির্দেশ দিয়েছেন নিজ নিজ এলাকায় পিএইচসি এবং সিএইচসি গুলিতে বাড়তি নজরদারি রাখতে হবে৷

ডাঃ কনক চৌধুরীর কথায়, রাতে হাইকোর্ট খুলে চিকিৎসককে মারধোরের ঘটনায় অভিযুক্তদের জামিন বাতিলের বিষয়টি খুবই প্রশংসনীয়৷ এই সমস্ত কারণে আজ সর্বসম্মনিতক্রমে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আজ থেকেই প্রাইভেট প্র্যাকটিস্ এবং সামাজিক কাজকর্মে পূণরায় যোগ দেবেন চিকিৎসকরা৷ তবে, পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হবে৷ আগামী দিনে চিকিৎসকদের উপর আক্রমণ হলে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে বলে তিনি হুমকি দিয়েছেন৷

এদিকে, চিকিৎসায় গাফিলতি নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন চিকিৎসকরা৷ ডাঃ কনক চৌধুরী বলেন, হাসপাতাল গুলিতে রোগীর মারাত্মক চাপে মানসিক অবস্থা ঠিক রাখা সম্ভব হয় না৷ তাঁর অভিযোগ, রাজ্যে চিকিৎসকের ভিষণ ঘাঁটতি রয়েছে৷ এরই সাথে নার্স ও জিডিএ কর্মীরও ভিষণ অভাব রয়েছে৷ শুধু তাই নয়, চিকিৎসা সামগ্রীও পর্যাপ্ত হারে পাওয়া যায়না৷ ফলে, হাসপাতালে রোগীর ভিড় বাঁড়লে তাদের চিকিৎসায় অনেক সময়ই ত্রুটি হচ্ছে৷ তাঁর দাবি, চিকিৎসক ঘাঁটতি এবং নার্স ও জিডিএ কর্মীদের স্বল্পতা মিটলে তবেই ভুল চিকিৎসার ঘটনা এ রাজ্যে ঘটবে না৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top