News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার পশ্চিম আসনে বিক্ষিপ্ত হিংসা, বিজেপি কর্মী সহ আহত বহু
Image

ত্রিপুরার পশ্চিম আসনে বিক্ষিপ্ত হিংসা, বিজেপি কর্মী সহ আহত বহু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ লোকসভা নির্বাচনকে ঘিরে বিক্ষিপ্ত হিংসায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন৷ তাদের মধ্যে অধিকাংশই শাসক দলের কর্মী বলে জানা গেছে৷ এছাড়া, আইপিএফটি ও সিপিএম কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে৷

এদিন ভোট শুরু হতেই চড়িলাম, টাকারজলা এবং মাতাবাড়ি এলাকায় বিজেপি কর্মীরা সন্ত্রাসের শিকার হয়েছেন৷ সিপিএম’র দাবি, দলের এককর্মী গুরুতর আহত হয়েছেন৷ এদিন, সকালে চড়িলামের আড়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ১৮নং বুথে রাজনৈতিক সংঘর্ষ বাধে৷ প্রত্যক্ষ্য দর্শীদের বক্তব্য, কংগ্রেস এক সমর্থক বিজেপি দলের কর্মীদেরকে প্রচন্ড মারধোর করেছে৷ এ ঘটনায় শাসক দলের আট জন কর্মী মারাত্মক ভাবে আহত হয়েছেন৷ খবর পেয়ে শাসক দলের কর্মীরা ছঁুটে গেলে সংঘর্ষ ভয়ানক রূপ নেয়৷ কিন্তু, নিরাপত্তা কর্মীদের তৎপরতয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ আহত আট জনকে সঙ্গে সঙ্গে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকরে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়৷ গুরুতর আহতরা হলেন, মালু দেবনাথ, রামু রায়, নারায়ন দেবনাথ এবং পরিমাল দাশ৷ এদিকে, চড়িলাম ব্লক চেয়ারম্যান রাজিব দেববর্মার গাড়িও এদিন দুষৃকতিকারীরা ভাঙচুর করেছে৷ তাঁর অভিযোগ, শাসক দলের কর্মীরা এই ঘটনার জন্য দায়ি৷

এদিকে, টাকারজলায় দিনভর নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করেছে৷ এই বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি স্থানে বিজেপি ও আইপিএফটি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে৷ তবে, এই ঘটনার জন্য সিপিএমকেই দায়ি করেছে বিজেপি ও আইপিএফটি৷ কারণ, দুই শরীক দল এদিনের সংঘর্ষ রহস্যজনক বলে দাবি করেছে৷

আইপিএফটির বিভাগীয় সম্পাদক মনমোহন দেববর্মা জানান, অমরেন্দ্র নগর, নবচন্দ্রপাড়া এসবি সুকল প্রাঙ্গণে দুষৃকতিরা আইপিএফটি কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে৷ তাতে পাঁচ জন আইপিএফটি সমর্থক আহত হয়েছেন৷ গুরুতর আহত হয়ে বিমল দেববর্মার জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ এছাড়া, সঞ্জয় দেববর্মা, সজল দেববর্মা, মনোজ দেববর্মা এবং রাজীব দেববর্মাকে টাকারজলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে৷ এদিকে, রতনপুর হাইসুকল প্রাঙ্গণে বিজেপির টাকারজলা মন্ডল সহ সভাপতি সন্ধ্যারাম দেববর্মা সহ তিন বিজেপি সমর্থক গুরুতর আহত হয়েছেন৷ সন্ধ্যারাম দেববর্মাকে খুমুলুঙ হাসাপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গেছে, টাকারজলা ১৫, ১৬ এবং ১৭ নম্বর বুথে দুুষৃকতিরা সিসি ক্যামেরা ভাঙচুর করেছে৷ এদিন বিভিন্ন স্থানে সংঘর্ষের জেড়ে বিজেপি ১৩ জন পোলিং এজেন্ট ভয়ে বুথ ছেড়ে পালিয়ে যান৷ এক্ষেত্রে অভিযোগের তির আইপিএফটির দিকে হলেও তারা তা অস্বিকার করেছেন৷

জানা গেছে, কাঞ্চনমালা সুকলের সামনে ভোট শুরু হওয়ার দুই ঘন্টা পর দুই যুবক সংঘর্ষে লিপ্ত হয়৷ তবে, পূর্ব শত্রুতার জেরেই এই সংঘর্ষ বলে জানা গেছে৷ এদিকে বিকেল তিনটা নাগাদ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে অধিন গাঁতালং জেবি সুকলে আইপিএফটি বুথ দখল করার চেষ্টা করলে বিজেপি সমর্থকরা তা প্রতিহত করার চেষ্টা করেন৷ তাতে আইপিএফটি কর্মীরা দা ও লাঠি নিয়ে বিজেপি কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন৷ আইপিএফটি কর্মীদের আক্রমণে বিজেপির বিনয় নোয়াতিয়া, কাপুড় নোয়াতিয়া, জয়কান্ত নোয়াতিয়া, দীনেশ দেববর্মা এবং জিতেন্দ্র জমাতিয়া আহত হন৷ তাদেরকে তেপানিয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গেছে, আহতরা আগামীকাল থানায় মামলা করবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top