News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ, এবার কম্পাঙ্ক ৫.০
Image

ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ, এবার কম্পাঙ্ক ৫.০

পোর্ট ব্লেয়ার, ১১ এপ্রিল (হি.স.): আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এমনিতেই ভূকম্পপ্রবণ। ছোটখাটো কম্পন লেগেই থাকে। আবারও ভূমিকম্পের আতঙ্ক নিকোবর দ্বীপপুঞ্জে| বৃহস্পতিবার সকাল ৯.২০ মিনিট নাগাদ ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে নিকোবর দ্বীপপুঞ্জ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০|

ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায়, বৃহস্পতিবার সকালের ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ০৯.২০.৪০ মিনিট নাগাদ ৫.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে নিকোবর দ্বীপপুঞ্জ| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে, ৭.৬ উত্তর অক্ষাংশ এবং ৯৪.২ পূর্ব দ্রাঘিমাংশ| মৃদু ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| ভূমিকম্পের জেরে লোকসভা নির্বাচনের মধ্যেই গোটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়েই এখন আতঙ্ক তৈরি হয়েছে| যদিও, আন্দামান ও নিকোবর দ্বীরপুঞ্জ এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা| উল্লেখ্য, কিছু দিন আগেই এক দিনে ২০ বার কম্পন অনুভূত হয়েছিল নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে ৪.৭ থেকে ৫.২ মাত্রার (মাঝারি) কম্পনে আতঙ্ক ছড়িয়েছিল দ্বীপপুঞ্জে।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top