News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির
Image

ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, চুুরাইবাড়ি, ১০ এপ্রিল৷৷ আর্থিক অভাব ও ঋণের যন্ত্রণা সইতে না পেরে নিজ ঘরে স্ত্রীর শাড়ি দিয়ে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা এক ব্যক্তির৷ এমনটাই পুলিশ সূত্রে খবর৷ ঘটনাটি ঘটেছে উত্তর জেলার কদমতলা থানাধীন বজেন্দ্র নগর এলাকায়৷ বজেন্দ্র নগর গ্রামের ৪ নং ওয়ার্ডের শ্বশুরবাড়িতে ফাঁসি লেগে আত্মহত্যা এক ব্যক্তির৷ মৃত ব্যক্তির নাম প্রণয় দাস (৩২) পিতা মৃত প্রফুল্ল দাস৷ বাড়ি বজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে৷ 

বিবরণে প্রকাশ,২০০৭ সালে বজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের সুশান্ত দাসের মেয়ে প্রভাতী দাস এর সাথে শাস্ত্র মতে বিবাহ হয় প্রণয় দাসের৷ বর্তমানে তার দুটি মেয়ে ও একটি পুত্র সন্তান রয়েছে৷ বিবাহের পর থেকে নানা অর্থনৈতিক অভাব অনটনে পড়ে প্রণয়৷ প্রণয় দাস পেশায় দিনমজুরের কাজ করতো৷এমনকি নানা জায়গায় ঋণগ্রস্ত হয়ে পড়ে প্রণয়৷ সে দীর্ঘদিন যাবত বজেন্দ্র নগর গ্রামের ৩ নং ওয়ার্ডের নিজ বাড়িতে ছিলনা৷ অন্যত্র বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে বসবাস করত দুই কন্যা ও এক পুত্র কে নিয়ে৷ ৪-৫ মাস পূর্বে ৪ নং ওয়ার্ডের শ্বশুর বাড়িতে আশ্রয় নেয় প্রণয়৷ কিন্তু গতকাল গভীর রাতে স্ত্রীর শাড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে থাকা প্রনয়ের মৃতদেহ দেখতে পায় স্ত্রী৷ সাথে সাথে খবর দেওয়া হয় কদমতলা থানায় ও প্রণয় দাসের বাড়ির লোকজনের৷ ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার পুলিশ ও প্রণয় দাসের আত্মীয় পরিজন৷পুলিশ মৃতদেহটি ফাঁসি থেকে নামিয়ে কদমতলা মর্গে নিয়ে আসেন ময়না তদন্তের জন্য৷

ময়নাতদন্তের পর মৃত দেহটি পাশের আত্মীয় পরিজনের হাতে তুলে দেওয়া হয়৷ তবে কদমতলা থানার এ এস আই সঞ্জীব সরকার জানিয়েছেন উনাদের প্রাথমিক ধারণা সেটি আত্নহত্যাই৷অপরদিকে প্রণয় দাসের আত্মীয়-পরিজনদের অভিযোগ প্রণয় দাসের মৃত্যু স্বাভাবিক নয়৷ তবে পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়৷ তবে প্রণয় দাসের মৃত্যুতে ওটা পরিবারে মাথায় আকাশ ভেঙে পড়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top