News Flash

  • Home
  • Uncategorized
  • আজ ধর্মনগরে সভা করবেন অমিত শাহ
Image

আজ ধর্মনগরে সভা করবেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনী প্রচারে আগামীকাল বৃহস্পতিবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল পশ্চিম ত্রিপুরা আসনের প্রথম দফায় নির্বাচনের দিন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতীকুমার ত্রিপুরার হয়ে নির্বাচনী প্রচার চালেতে দলের সভাপতি অমিত শাহ আসছেন৷

সূত্রটি জানিয়েছে, এদিন অমিত শাহ ধর্মনগর শহরের দীননাথ নারায়ণী বিদ্যালয়ের মাঠে এক জনসভায় ভাষণ রাখবেন৷ এদিকে, ধর্মনগরে দীননাথ বিদ্যামন্দির ময়দানে অনুষ্ঠেয় দলপতির জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি চূড়ান্ত৷ সভাস্থলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ সভাস্থল পরিদর্শন করেছেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায়-সহ স্থানীয় অনেক নেতা৷ জানা গেছে, অমিত শাহের সফরকে ঘিরে গোটা ধর্মনগরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top