News Flash

  • Home
  • Uncategorized
  • চ্যাম্পিয়নস লিগের কোয়াটার্সের প্রথম লেগে জয় লিভারপুলের
Image

চ্যাম্পিয়নস লিগের কোয়াটার্সের প্রথম লেগে জয় লিভারপুলের

লন্ডন, ১০ এপ্রিল (হি.স.) : ম্যান সিটির পিছিয়ে যাওয়ার দিনে চ্যাম্পিয়নস লিগে শেষ চারের পথে একধাপ এগিয়ে গেল লিভারপুল। ভারতীয় সময় বুধবার রাতে জোড়া গোলে এফসি পোর্তোকে হারাল লিভারপুল। দলের হয়ে এদিন গোলদুটি করেন ন্যাবি কেইটা ও রবার্তো ফিরমিনো।

গতবছর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় লিভারপুলের কাছে হেরেই ছিটকে যেতে হয়েছিল এফসি পোর্তোকে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পোর্তোর কাছে ছিল কার্যত বদলার ম্যাচ। কিন্তু বদলার ম্যাচে বুধবার প্রথমার্ধের হতাশাজনক পারফরম্যান্সই শেষ চারে যাওয়ার রাস্তা কঠিন করে দিল পর্তুগিজ ক্লাবের।

এদিন ম্যাচের ৯ মিনিটে বক্সের মধ্যে গুইনিয়ান মিডিওর শট বিপক্ষ এক ডিফেন্ডারের পায়ে আংশিক প্রতিহত হয়ে গোলে ঢুকে যায়। এক্ষেত্রে ইকের ক্যাসিয়াসের দর্শক হওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। এরপর ২২ মিনিটে সালাহ ম্যাজিকে প্রায় দ্বিতীয় গোল দিতে ব্যর্থ হয় রেডসরা। যদিও দ্বিতীয় গোলের জন্য এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে। ২৬ মিনিটে আলেকজান্ডার আর্নল্ডের মাটি ঘেঁষা ক্রস থেকে স্কোরলাইন ২-০ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনো। ওখানেই জয় কার্যত নিশ্চিত হয়ে যায় রেডসদের। ম্যাচে ফেরার বিক্ষিপ্ত কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পোর্তো। বিরতির পর কোনও গোল না হওয়ায় ২ গোলে জয় করে মাঠ ছাড়ে লিভারপুল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top