News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বর্ষণে জলমগ্ণ আগরতলা
Image

ভারী বর্ষণে জলমগ্ণ আগরতলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ বর্ষা শুরু আগেই আগরতলা শহরবাসীর চিন্তা বাড়লো৷ কারণ, প্রতি বছরের মতই ভারী বর্ষণে আবারও জলমগ্ণ হল রাজধানীর রাজপথ৷ মঙ্গলবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়৷ ঘন্টা খানেকের বৃষ্টিতে আগরতলায় প্রধান রাস্তাগুলিতে জল জমে যায়৷ তাতে, নিত্যযাত্রীরা ভীষণ সমস্যার মুখে পড়েন৷ জলনিষ্কাশনী ব্যবস্থা এখনও আগের অবস্থাতেই রয়েছে তা এদিনের বৃষ্টিপাতে প্রমাণিত হয়েছে৷

এদিন, শকুন্তলা রোডের সন্ধ্যার পরও জল নামেনি৷ ফলে, চৈত্র সেলে ভীড় রাজধানী আগরতলায় মারাত্মক যান জটের সৃষ্টি করেছে৷ বনমালীপুর এলাকাতেও সকালের ভারী বর্ষণে রাস্তার জল জমতে দেখা গেছে৷ প্রাক্ বর্ষায় এই পরিস্থিতি আগামী দিনে আরও ভয়ংকর রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

তবে, জল নিষ্কাশণে অত্যাধুনীক প্রযুক্তির যন্ত্র ব্যবহার করা হচ্ছে৷ বর্ষার আগেই কভার ড্রেনে জমে থাকা সমস্ত আবর্জনা পরিস্কারের চেষ্টা চলছে৷ কিন্তু, অপরিকল্পিত ভাবে নির্মিত কভার ড্রেন থেকে আবর্জনা পরিস্কার কতটা সম্ভব হবে সেই প্রশ্ণ উঠেছে৷ বিশেষ করে মহানামব্রত আশ্রম সংলগ্ণ রাস্তায় দীর্ঘ দিন বাদেও ড্রেন সংস্কারের কাজ সমাপ্ত না হওয়ায় জল নিষ্কাশনে মারাত্মক সমস্যা হবে বলে ধারনা করা হচ্ছে৷ কারণ, ভারী বর্ষণে ওই এলাকায় জল জমে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ ফলে, বর্ষা শুরু হওয়ার আগেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে প্রতি বছরের মতো এবছরও বর্ষায় নাকাল হতে হবে আগরতলা শহরবাসীকে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top