News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচন ২০১৯ : মনোনয়ন জমা দিলেন সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার
Image

লোকসভা নির্বাচন ২০১৯ : মনোনয়ন জমা দিলেন সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার

পটনা, ৯ এপ্রিল (হি. স.) : মাত্র দু-দিন পরই প্রথম দফার ভোট দিয়ে শুরু হবে সপ্তদশ লোকসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার। এদিন তাঁর সঙ্গে ছিলেন দলের অন্যান্য কর্মীরা।

উল্লেখ্য, গত ২৪ মার্চ বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে সিপিআই (কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া) প্রার্থী হিসেবে কানহাইয়া কুমারের নাম ঘোষণা করা হয়েছিল। বিহারে আরজেডির সঙ্গে মহাজোটের জোটের পথে না হেঁটে বেগুসরাই কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে কানহাইয়া কুমারের নাম ঘোষণা করে সিপিআই। বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে সিপিআইয়ের হয়ে ভোটে লড়বেন জেএনইউ-র ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। অন্য বাম দলগুলিও কানহাইয়াকে সমর্থন করছে। এদিন বিহারের বেগুসরাই লোকসভা আসন থেকে সিপিআই প্রার্থী জেএনইউ-র ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার মনোনয়ন জমা দিলেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top