News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর জন্যই বাম সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছেন রাজ্যবাসী : বিপ্লব দেব
Image

মোদীর জন্যই বাম সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছেন রাজ্যবাসী : বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল ৷৷ মোদী ত্রিপুরাবাসীর মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছিলেন৷ তাই ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়েছে৷ এই দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেবের৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে আজ সোমবার দক্ষিণ জেলার বিলোনিয়ায় এক নির্বাচনি সমাবেশে প্রদান বক্তা হিসেবে ভাষণ দিচ্ছিলেন বিপ্লব৷

সভায় বক্তব্য পেশ করতে গিয়ে বিপ্লব দেব বলেন, গতকাল প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরের পর আমি অত্যন্ত খুশি৷ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাবাসীর ভূয়সী প্রশংসা করেছেন৷ তিনি বলেছেন, ত্রিপুরা রাজ্যকে হীরা বানাবেন৷ এই কাজ এগিয়ে চলছে৷ মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ২৫ বছরে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন ত্রিপুরাবাসী৷ কিন্তু গত বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে পর পর চারটি সভা করেন মোদী৷ এগুলি দক্ষিণ জেলা শান্তিরবাজার, সিপাহিজলার সোনামুড়া, ঊনকোটি জেলার কৈলাসহরে এবং রাজধানী আগরতলায়৷ ওই সভাগুলির মাধ্যমে তিনি ত্রিপুরাবাসীর মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেন এবং ত্রিপুরা থেকে ২৫ বছরের বামফ্রন্টকে উপড়ে ফেলতে সক্ষম হয়েছেন রাজ্যের জনতা৷

লোকসভা নির্বাচনের আগে আবার তিনি তাঁর রিপোর্টকার্ড হাতে নিয়ে এসেছিলেন৷ প্রতিশ্রুতি অনুযায়ী কী কী কাজ তিনি করেছেন এবং কী কী কাজ এগিয়ে চলছে তার বিষয়ে সভায় নিজেই বলেছেন প্রধানমন্ত্রী৷ তাই ত্রিপুরাবাসী এবার সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দুটি আসন থেকে বিজেপির দুই সাংসদ প্রার্থীকে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেবেন৷ মোদীর উদ্যোগের ফলেই এক বছরে ত্রিপুরার সাড়ে চার লক্ষ মানুষকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে৷বিপ্লবকুমার দেব আরও বলেন, ত্রিপুরায় এবং কেন্দ্রে বিজেপি সরকার থাকলে ট্রেনের ডাবল ইঞ্জিনের গতিতে দেশ ও রাজ্যের উন্নয়ন সম্ভব৷ আজকের সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও ভাষণ দিয়েছেন প্রদেশ যুবমোর্চার সভাপতি টিঙ্কু রায়-সহ অন্যান্য স্থানীয় বিজেপি নেতারা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top