News Flash

  • Home
  • Uncategorized
  • সংরক্ষণকেই অধিক প্রাধান্য, ইস্তাহার প্রকাশ আরজেডি-র
Image

সংরক্ষণকেই অধিক প্রাধান্য, ইস্তাহার প্রকাশ আরজেডি-র

পটনা, ৮ এপ্রিল (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে সোমবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। আরজেডি-র ইস্তাহারে ‘প্রত্যেক থালায় খাবার এবং প্রতিটি হাতে কলম’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণের পাশাপাশি মন্ডল কমিশনের পক্ষ থেকে প্রবাসী বিহারীদের জন্য হেল্পলাইনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে আরজেডির ইস্তাহারে।

এদিন আরজেডি-র দলীয় কার্য্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন তেজস্বী যাদব। এদিন ইস্তাহার প্রকাশ করে তেজস্বী যাদব বলেন, \”উচ্চবর্ণের সংরক্ষণে শুধুই ধনী মানুষেরা লাভবান হয়েছেন, দরিদ্রদের কোনও লাভ হয়নি। ক্ষমতায় এলে সমাজের পিছিয়ে পড়া সমস্ত মানুষকে সমাজের মূল স্রোতে নিয়ে আসব আমরা।\” বিহারে আরজেডি-কংগ্রেসের মহাজোটের প্রকশে তিনি কংগ্রেসের ‘ন্যায় যোজনা’-কেও সমর্থন করেন। তেজস্বী যাদব এদিন ২০০ পয়েন্ট রিজার্ভেশন রোস্টারের বাস্তবায়ন এবং সরকারি চাকরির ক্ষেত্রে শূন্যপদ পূরণের দাবিও তুলেছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top