News Flash

  • Home
  • Uncategorized
  • আলজারি জোসেফের ৬ উইকেট শিকারে হায়দরাবাদকে হারাল মুম্বই
Image

আলজারি জোসেফের ৬ উইকেট শিকারে হায়দরাবাদকে হারাল মুম্বই

হায়দরাবাদ, ৭ এপ্রিল (হি.স.) : দ্বাদশ আইপিএলে দুই ক্যারিবিয়ানের দাপটে হায়দরাবাদকে হারাল মুম্বই। প্রথমে কায়রন পোলার্ডের ২৬ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খাদের কিনারে দাঁড়িয়ে থাকা মুম্বইকে লড়াই করার জমি খুঁজে দেয়। কিন্তু তারপর আলজারি জোসেফের ৬ উইকেট হায়দরাবাদের কফিনে পেরেক পুঁতে দিল মুম্বই। লো স্কোরিং ম্যাচে হায়দরাবাদকে ৪০ রানে হারাল মুম্বই।


শনিবার রাতে টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ভুবনেশ্বর কুমার। কিন্তু মহম্মদ নবি, সিদ্ধার্থ কৌল, রশিদ খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে মুম্বই। রোহিত শর্মা ১১, কুইন্টন ডি’কক ১৯, ইশান কিষান ১৭, হার্দিক পাণ্ডিয়া ১৪ রান করে আউট হলেও একা লড়াই চালিয়ে গেলেন কায়রন পোলার্ড। ২৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। ২টি উইকেট নেন সিদ্ধার্থ কৌল। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, মহম্মদ নবি, রশিদ খান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে মুম্বই।


মাত্র ১৩৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ওয়ার্নার-বেয়ারস্টো জুটিকে ভাঙলেন রাহুল চাহর। এরপর আলজারি জোসেফের দাপট। আইপিএল অভিষেকেই মাত করে দিলেন তিনি। ১২ রান দিয়ে নিলেন ৬টি উইকেট।


শুরু করলেন ওয়ার্নারকে বোল্ড করে আর শেষ করলেন সিদ্ধার্থ কৌলকে আউট করে। হায়দরাবাদের কেউই সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ২০ রান করেন দীপক হুডা। আলজারির পাশাপাশি ২টি উইকেট নেন রাহুল চাহর। একটি করে উইকেট নেন বেহরনড্রফ ও বুমরাহ। ১৭.৪ ওভারেই ৯৬ রানে হায়দরাবাদ অলআউট হয়ে ৪০ রানে ম্যাচ জিতে নিল মুম্বই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top