News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জল ও বিদ্যুতের দাবীতে সাব্রুমে জাতীয় সড়ক অবরোধ
Image

পানীয় জল ও বিদ্যুতের দাবীতে সাব্রুমে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুৎ এর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো তৈকর্ম এলাকাবাসী৷ জানা গেছে, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম এলাকায় বিগত ৭দিন ধরে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে আছে৷ এবিষয়ে দপ্তরকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে এলাকাবাসীরা জানিয়েছেন৷ তাই একপ্রকার বাধ্য হয়েই শনিবার সকাল থেকেই মনপাথর বাজার সংলগ্ণ এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে দেয় এলাকাবাসীরা৷ এদিকে পথ অবরোধের খবর পেয়ে ’’ঘটনাস্থলে ছুটে যান এডিসানাল এস ডি এম জীবনকৃষ্ণ আচাযর্ি্য৷

তাছাড়া ঘটনাস্থলে ছুটে গেছেন, শান্তিরবাজার পুলিশের এস ডি পিও নির্দেশ দেব ও শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা৷ ঘটনাস্থলে পৌঁছে এডিসানাল এস ডি এম জীবনকৃষ্ণ আচার্যি৷ তাছাড়া ঘটনাস্থলে ছুটে গেছেন, শান্তিরবাজার পুলিশের এস ডি পিও নির্দেশ দেব ও শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সমস্যার কথা শোনেন৷ দীর্ঘ ২ ঘণ্টা ১০ মিনিট অবরোধ চলার পর শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহার প্রতিশ্রুতিতে জাতীয় সড়ক অবরোধমুক্ত করেন এলাকাবাসী৷ অবরোধ তুলে নেওয়ার পর সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে সত্যব্রত সাহা জানান, ২৪ ঘণ্টার মধ্যে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে৷ তাছাড়া তিনি আরও জানান, শনিবার থেকেই গাড়ি করে ঐ এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top