News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে সিপিএম ক্যাডারদের হামলার তীব্র নিন্দা জানাল বিজেপি
Image

শান্তিরবাজারে সিপিএম ক্যাডারদের হামলার তীব্র নিন্দা জানাল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ শান্তিরবাজারে সিপিএম ক্যাডারদের দ্বারা আক্রান্ত হয়েছে শাসক দল বিজেপির কর্মী সমর্থকরা৷ উল্টো সিপিএম অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন দলের রাজ্য কমিটির মুখপাত্র ডাঃ অশোক সিনহা৷ তিনি বলেন, শান্তিরবাজারে বিজেপি কর্মীদের উপর হামলা করা হয়েছে৷ তাদের মধ্যে বেশ কয়েকজন গুরতর আহত৷ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে বেঁচে যান৷

সিপিএম ক্যাডাররা ধারালো দা, লাঠি ও রড নিয়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছে৷ তিনি অভিযোগ করেন গত ২৫ বছর যাবৎ সিপিএম রাজ্যের জনগণকে ভয়ভীতির মধ্যে রেখেছে৷ এখনও সেই ধারা ধরে রেখেছে৷ অন্যদিকে, ডাক্তারের উপর বিজেপির মন্ডল সভাপতি অর্জুন দেবনাথের হামলার ঘটনার ব্যাপারে ডাঃ অশোক সিনহা বলেন এই ধরনের ঘটনা সমাজে কলংকের৷ লজ্জাজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সকলকে সক্রিয় ভূমিকা নিতে হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top