News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রীষ্মের ছুটিতে সামার ক্যাম্পের আয়োজন সুকলে
Image

গ্রীষ্মের ছুটিতে সামার ক্যাম্পের আয়োজন সুকলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ এবছর গ্রীষ্মের ছুটিতে সরকারী সুকলগুলিতে সামার ক্যাম্পের আয়োজন করা হবে৷ এমনই চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ সূত্রের খবর, গ্রীষ্মের ছুটিতে ১৪ দিন সামার ক্যাম্পের আয়োজন করা হবে৷ তাতে, প্রতিদিন তিন ঘন্টা করে সামার ক্যাম্পে ছাত্রছাত্রীদের উৎকর্ষতা বৃদ্ধি করা হবে৷ সূত্রের বক্তব্য, অংক ও বাংলা ১ ঘন্টা, একাডেমিক এক্টিভিটি ১ ঘন্টা এবং খেলাধূলার জন্য ১ ঘন্টা বরাদ্দ করা হয়েছে৷ সম্প্রতি শিক্ষা দপ্তরের উদ্যোগে সমীক্ষায় চিহ্ণিত দূর্বল ছাত্রছাত্রীদের জন্য এবছর সামার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে৷ আগামী বছর থেকে রাজ্যের সমস্ত সুকলের সকল ছাত্রছাত্রীদের জন্য সামার ক্যাম্পের আয়োজন করা হবে৷

সূত্রের কথায়, তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দূর্বল ছাত্রছাত্রীদের নিয়ে সামার ক্যাম্পের আয়োজন করা হবে৷ নিজ নিজ সুকলে বুনিয়াদী স্তরের শিক্ষক-শিক্ষিকারা এই সামার ক্যাম্পের পরিচালনা করবেন৷ জানা গেছে, এই সামার ক্যাম্পের জন্য নির্বাচন কমিশনের অনুমতি নেবে রাজ্য সরকার৷ আগামী ২৫ মে থেকে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে৷ ওইদিন থেকে সামার ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের৷ জানা গেছে, সামার ক্যাম্পের অন্তিম দুই দিন অভিভাবকদের ডেকে এনে তাঁদের সন্তানের অগ্রগতি তাঁদের জানানো হবে৷

এদিকে, সুকলগুলিতে অতিরিক্ত ছুটি বাতিলের চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ সূত্রের খবর, সরকারী ছুটির অতিরিক্ত ছুটি সুকলগুলি উপভোগ করে৷ ওই ছুটিগুলি বাতিল করতে চাইছে রাজ্য সরকার৷ শীঘ্রই এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top