News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে মৃত্যু দুই শিশুর, আহত আরও দু’জন
Image

চিনের প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে মৃত্যু দুই শিশুর, আহত আরও দু’জন

বেজিং, ৩ এপ্রিল (হি.স.): দক্ষিণ চিনের হুনান প্রদেশে প্রাথমিক বিদ্যালয়ে ছুরির আক্রমণে মৃত্যু হয়েছে দু’জন শিশু পড়ুয়ার। স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৭.১৬ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে, হুনান প্রদেশের নিনগাইউয়ান কাউন্টির বেইজিয়াপিং শহরের ওয়ানকিউয়ান ইলিমেন্টারি স্কুলে। এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। সন্দেহভাজন আততায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, বুধবার সকালে হুনান প্রদেশের ওয়ানকিউয়ান ইলিমেন্টারি প্রাথমিক স্কুলে একজন আততায়ী প্রবেশ করে এলোপাহাড়ি ছুরি চালাতে থাকে। ছুরিকাঘাতে দু’জন শিশু পড়ুয়া নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। আহতদের স্কুল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন আততায়ীকে গ্রেফতার করেছে।

সম্প্রতি চিনে শিশুদের ওপর আক্রমণ বেড়েই চলেছে। দুষ্কৃতীরা প্রধানত ছুরি নিয়ে শিশুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মনে করা হচ্ছে, এই ধরণের হামলাগুলি প্রধানত দুষ্কৃতীরা করে থাকে মানসিক অসুস্থতার কারণে কিংবা ব্যক্তিগত কোনও ক্ষোভের ফলে। আর এই ধরনের হামলায় ছুরিকেই অস্ত্র হিসেবে বেছে নেওয়া হচ্ছে, কারণ চিনে বন্দুক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। গত মাসেও চিনে ছুরি নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top