News Flash

  • Home
  • Uncategorized
  • আইওসি প্রতিশ্রুতি পূরণ করেনি ক্ষুব্ধ উচ্ছেদ হওয়া পরিবারগুলি
Image

আইওসি প্রতিশ্রুতি পূরণ করেনি ক্ষুব্ধ উচ্ছেদ হওয়া পরিবারগুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ সেকেরকোট গ্রাম পঞ্চায়েতের কালিটিলা এলাকায় আইওসি  স্থাপনের জন্য ওই এলাকা থেকে ৫৮ টি পরিবারকে অন্যত্র স্থানান্তর করা হয়েছিল৷ তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রত্যেক পরিবারকে ৬ লক্ষ ৩০ হাজার টাকা এবং ৫ গন্ডা করে বাড়ি তৈরির উপযোগী জায়গা প্রদান করা হবে৷ ৫৮ টি পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করে চৌমুহনী বাজারের হাতির লেটা  এলাকায় জায়গা দেওয়া হয়৷ প্রত্যেক পরিবারকে ৫গন্ডা করে জায়গা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তাদেরকে তিন গন্ডা  করে জায়গা দেওয়া হয়েছে৷ নগদ ছয় লক্ষ ৩০ হাজার টাকার বদলে দেয়া হয়েছে মাত্র ৩ লক্ষ ৩০ হাজার টাকা করে৷ বাদবাকি টাকা এখনো মিটিয়ে দেওয়া হয়নি৷

চৌমুহনী বাজার সংলগ্ণ এলাকায় বাড়ি ঘর তৈরি করে বসবাস করার চেষ্টা করে তারা বিপদের সম্মুখীন হয়েছেন৷ সামান্য ঝড় বৃষ্টিতেই তাদের ঘরগুলো ভেঙে পড়তে শুরু করেছে৷ তাতে সংশ্লিষ্ট পরিবারের লোকজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ আইওসি কর্তৃপক্ষ আরো প্রতিশ্রুতি দিয়েছিল সবগুলো পরিবারকে বিদ্যুৎ সংযোগ এবং পরিস্রুত পানীয় জলের সুযোগ করে দেওয়া হবে৷ কিন্তু এসব প্রতিশ্রুতি পালন করা হয়নি৷ এর ফলে ক্ষোভ আরো চরম আকার ধারণ করেছে৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ বিষয়ে আন্দোলনে যাওয়ার পথেই হাঁটছেন৷ তাতে করে আরও একটি নতুন সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠছে৷ ওই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ লক্ষ টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করতে হবে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন৷ উচ্ছেদকৃত পরিবারগুলো আইওসি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ এবং প্রতারণার অভিযোগ এনেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top