News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে নোটার বদলে খোলামনে মতামত প্রকাশের আবেদন বিদ্যার্থী পরিষদের
Image

নির্বাচনে নোটার বদলে খোলামনে মতামত প্রকাশের আবেদন বিদ্যার্থী পরিষদের

বারাণসী, ৩১ মার্চ (হি.স.): অখিল ভারতীয় বির্দার্থী পরিষদ আসন্ন লোকসভা নির্বাচনে নোটাতে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে। নোটা বাদে বিকল্প প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে সচেতনতা প্রচার শুরু করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সুপ্রিমকোর্টের নির্দেশে নির্বাচন প্রক্রিয়ায় নোটা প্রক্রিয়া চালু হয়। নোটা ব্যবহারে যে ভোট নষ্ট হচ্ছে তা বুঝিয়ে কাশি মেট্রোপলিটন যুবকদের জনস্বার্থে ভোটদান করার আহ্বান জানিয়েছে পরিষদ।

পরিষদের প্রদেশ সংগঠন মন্ত্রী বিজয় প্রতাপ রবিবার বলেন, নির্বাচনে নোটার বিকল্প ভোটদান করার বদলে নিজের মতামত প্রকাশ করে প্রার্থীকে ভোট দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। তিনি আরও বলেন, জনগণের সরকারের নীতি বা প্রার্থী পছন্দ না হলেও ভোট দিতে আসে এবং নোটার বোতামটা টেপে।পরিষদ এটা স্পষ্ট মনে করে যে দেশে ভাই-ভাইপো লড়াই করে, তাই নিজের স্বার্থ ভুলে শক্তিশালী জাতীয়তাবাদী সরকার গঠন করার জন্য ভোটদান অপরিহার্য। নোটায় ভোটদান করলে দেশে কোনদিনই শক্তিশালী সরকার গঠিত হবে না। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মন্ত্রী বলেন, পরিষদের কার্যকর্তা নির্বাচন সচেতনতা প্রচারে জনগণকে খোলামনে নিজের মতামত প্রকাশে আবেদন জানিয়েছেন। এক্ষেত্রে তাঁরা সোশ্যাল মিডিয়ার সাহায্য নেবেন বলেও জানিয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top