News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত দুই, গুরুতর এক
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত দুই, গুরুতর এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷বেপরোয়া ভাবে যান চলাচলের কারণে রাজ্যের সর্বত্র দুর্ঘটনা অব্যাহত রয়েছে৷ আজ ধর্মনগরে বেপরোয়া লরির চাকায় পিষ্ট হল সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র৷ ঘটনাটি ঘটেছে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ধর্মনগরের পূর্ব বটরসি এলাকায়৷ বটসরসি সুকলের সপ্তম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন পেট্রোল বাহি একটি ট্যাঙ্কার  তাকে পেছন দিকে ধাক্কা মারে৷ জানা গেছে, গাড়িতে তখন চালক ছিল না৷ গাড়ির মালিক আসাদউদ্দিন  নিজেই গাড়িটি চালাচিছলেন৷ তখনই দুর্ঘটনাটি ঘটে৷ এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য  সৃষ্টি হয়েছে৷

এদিকে, আবারও যান দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল এক যুবকের৷ গুরুতর আহত দুই মহিলার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে৷  আহতরা অন্যরা  তেলিয়ামুড়া  মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷  শুক্রবার সকালে মুঙ্গিয়াকামী  থানাধীন নবজয় পাড়ায় দুর্ঘটনার কবলে পড়ে একটি বোলেরো পিকআপ গাড়ি৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর টিআর০১-এক্স-১৮২৮৷ পাহাড়ি রাস্তা  অতিক্রম করে আসার পথে হঠাৎই  গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে   খাদে পড়ে যায়৷ তাতে মৃত্যু হয় নাইথকরাই রিয়াং নামে  এক যুবকের৷  তারবয়স ৩৫৷ গুরুতর আহত দুই মহিলা হলেন অর্থরুং রিয়াং ও বিদারুং রিয়াং৷  তাদের আঘাত গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ আহত অন্যদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে৷  দমকল কর্মীরা  ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্যে  হাত লাগায়৷  তাদের সহযোগিতা করেন স্থানীয়  গ্রামবাসীরা৷  এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির খোয়াই জেলা কমিটির সহ সভাপতি বিকাশ দেববর্মা৷  তিনি হাসপাতালে গিয়েও আহতদের খোঁজ নেন৷ অতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাই এবং দ্রুত গতিতে থাকার কারণেই   গাড়িটি দুর্ঘটনার কবলে  পড়ে বলে স্থানীয়রা অভিযোগ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top