News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সাফল্য পেল উত্তর প্রদেশ পুলিশ : মেরঠ ও শাহারানপুরে গ্রেফতার ৭ জন দুষ্কৃতী, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
Image

ফের সাফল্য পেল উত্তর প্রদেশ পুলিশ : মেরঠ ও শাহারানপুরে গ্রেফতার ৭ জন দুষ্কৃতী, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

মেরঠ ও শাহারানপুর, ২৯ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মেরঠ এবং শাহারানপুর জেলায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ| বৃহস্পতিবার রাতে উত্তর প্রদেশের মেরঠে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ-সহ ছ’জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ| ছ’জন দুষ্কৃতীর মধ্যে ৪ জনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি| তবে, দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের এনকাউন্টার চলাকালীন দু’জন পুলিশ কর্মী আহত হয়েছেন| অন্যদিকে, উত্তর প্রদেশের শাহারানপুর জেলায় এনকাউন্টারের পর আহত অবস্থায় কুখ্যাত এক অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ| ধৃত দুষ্কৃতীর নাম হল, রোহিত| তার মাথার দাম ধার্য করা হয়েছিল ২৫ হাজার টাকা|

মেরঠ এনকাউন্টার প্রসঙ্গে মেরঠের এসএসপি এ এন সিং জানিয়েছেন, ‘মেরঠে পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে গুলির লড়াইয়ের পর ছ’জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে| তাদের মধ্যে ৪ জনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে| এই ঘটনায় দু’জন পুলিশ কর্মী আহত হয়েছেন| ধৃত দুষ্কৃতীরা গ্যাংস্টার ভিওয়ানি গ্রুপের সদস্য| একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ|’ অপরদিকে, শাহারানপুরে এনকাউন্টারে আহত হয়েছে রোহিত নামে কুখ্যাত এক অপরাধী| রোহিত নামে ওই দুষ্কৃতীর হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া একটি মোটরবাইক এবং দেশিয় পিস্তল| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top