News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সিপিএমের অভিযোগ পুলিশ অবজারভারের কাছে
Image

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সিপিএমের অভিযোগ পুলিশ অবজারভারের কাছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ ৷৷ নির্বাচন কমিশনের পুলিশ অবজারভার ধর্মেন্দ্র প্রধানের কাছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অভিযোগ এনে ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএম৷ সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র করের নেতৃত্বে এক প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নিযুক্ত পশ্চিম অবজারভারের সঙ্গে দেখা করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন৷ সিপিআইএম দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় রাজ্যে নির্বাচন করার মতো উপযুক্ত পরিস্থিতি নেই৷ রাজ্যে গণতন্ত্র নিধন চলছে৷ বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থীরা রাজ্যে ভোট প্রচারে বের হতে পারছেন না৷ বিভিন্ন জায়গায় সিপিআইএম প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন৷

দলীয় নেতাকর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলে পবিত্রবাবু বলেন, তিনি নিজেই দলের কর্মী-সমর্থকদের লেলিয়ে দিচ্ছেন৷ বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করার হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে এ ধরনের অগণতান্ত্রিক কাজে লিপ্ত হয়েছে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই প্রশ্ণ তুলেছেন পবিত্রবাবু৷ রাজ্যের একাধিক স্থানে নির্বাচনী প্রচার করতে গিয়ে পশ্চিম ত্রিপুরা আসনের সিপিআইএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত আক্রান্ত হয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ৷
রাজ্যে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ অবজারভার এর কাছে দাবি জানিয়েছে সিপিআইএম৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top