News Flash

  • Home
  • Uncategorized
  • ২৯ মার্চ নীরব মোদীর মামলার শুনানি, লন্ডন যাচ্ছে সিবিআই-এর বিশেষ দল
Image

২৯ মার্চ নীরব মোদীর মামলার শুনানি, লন্ডন যাচ্ছে সিবিআই-এর বিশেষ দল

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি স.): আগামী ২৯ মার্চ ঋণখেলাপি মামলায় অভিযুক্ত নীরব মোদীর শুনানির সময় লন্ডনের আদালতে উপস্থিত থাকবে সিবিআই-এর একটি বিশেষ তদন্তকারী দল। গত সপ্তাহে এই ঋণখেলাপি ও অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত নীরব মোদীকে লন্ডনে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড। আগামী ২৯ মার্চ পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে লন্ডনের একটি আদালত। এ মাসের গোড়ার দিকে লন্ডনের রাস্তায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল পিএনবি-র ১৩০০০ কোটি টাকা ঋণখেলাপির মামলার মূল অভিযুক্ত ভারতীয় হিরে ব্যবসায়ী নীরব মোদীকে। দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন তিনি। এরপর গত সপ্তাহে তাকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড। আদালতে জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) সূত্রের খবর, এর আগে নীরবের স্ত্রীর বিরুদ্ধেও পিএমএলএ আইনে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। গত সপ্তাহে এই ঋণখেলাপি ও অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত নীরব মোদীকে লন্ডনে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড। আগামী ২৯ মার্চ আদালতে তোলা হবে তাকে। এই মামলার প্রথম দফার শুনানির দিন লন্ডনের আদালতে উপস্থিত থাকবে ভারতীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর বিশেষ দল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top