News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ
Image

পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ আজ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ মনোনয়ন পত্র জমা দিলেন৷ প্রথমে আমবাসাসিত কংগ্রেস ভবন থেকে পথসভা শুরু হয়৷ তারপর মিছিল করে প্রার্থীকে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা৷ মিছিলটি আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ হঠাতমিছিল চলাকালিন আমবাসা বাজারের জাতিয় সড়কে বসে যান প্রদেশ সভাপতি প্রদ্যুতকিশোর দেববর্মন৷ এদিকে মিছিল শেষ করে প্রার্থী মনোনয়ন জমা দিতে চলে যান জেলা শাসকের কার্যালয়ে৷ সেখানে রিটার্নিং অফিসার তথা জেলাশাসক বিকাশ সিং এর নিকট মনোনয়ন প্রদান করেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ৷

মনোনয়ন জমা দিয়ে প্রার্থী জানান দেশের গরীব মানুষের উন্নয়ন করতে এবং রাজ্যের বিভিন্ন দাবী আদায়ের জন্য তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন৷তিনি আশাবাদী এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হবেন৷ কেন্দ্রে নতুন সরকার গঠন হবে৷এদিন মনোনয়ন জমা দেবার সময়সীমা শেষ হওয়া পর্যন্ত মোট দশ জন প্রার্থি মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top