News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে বসপা ছেড়ে বিজেপি যোগ দিলেন চন্দ্রপ্রকাশ মিশ্র
Image

উত্তরপ্রদেশে বসপা ছেড়ে বিজেপি যোগ দিলেন চন্দ্রপ্রকাশ মিশ্র

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেলো মায়াবতী। বহুজন সমাজ পার্টি (বসপা) ছেড়ে বিজেপিতে যোগ দিলেন চন্দ্রপ্রকাশ মিশ্র। বুধবার রাজধানী দিল্লির বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি এবং স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ চন্দ্রপ্রকাশ মিশ্র। এই উপলক্ষ্যে স্মৃতি ইরানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত পাঁচ বছরে আমেঠিতে যে উন্নয়ন হয়েছে তা দেখেই বিজেপি যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন চন্দ্রপ্রকাশ মিশ্র। জে পি নাড্ডা বলেন, আমেঠির বড় নেতা হলেন চন্দ্রপ্রকাশ মিশ্র। গোটা দেশের লোক এখন বিজেপিতে যোগ দিচ্ছে। উনি দলে যুক্ত হওয়া বিজেপি আরও বেশি শক্তিশালী হল। 

২০০৪ সালের সাধারণ নির্বাচনে আমেঠির থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন চন্দ্রপ্রকাশ মিশ্র। কিন্তু নির্বাচনে পরাজিত হন তিনি। হারলেও ওই কেন্দ্র থেকে ১৬.৮৫ ভোট পান। বর্তমানে মাটিয়ারি কেন্দ্রের বিধায়ক পদে রয়েছেন। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে ৭৩টি আসনে জিতেছিল বিজেপি। এবার আরও বেশি আসনে জেতার জন্য ঝাপাবে তারা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top