News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তদশ লোকসভা নির্বাচন : মঙ্গলবার বিজেপি ও কংগ্রেস-এর কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক
Image

সপ্তদশ লোকসভা নির্বাচন : মঙ্গলবার বিজেপি ও কংগ্রেস-এর কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে আগামী ১১ এপ্রিল থেকে। শেষ দফার ভোটগ্রহণ ১৯ মে। সপ্তদশ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ২৩ মে। কংগ্রেস, সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজ পার্টি (বিএসপি), তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রার্থীদের নাম ঘোষণা করলেও, এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পক্ষ থেকে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়নি। এমতাবস্থায় মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বৈঠকে বসছে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৫.৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে বসবে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি-সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পাশাপাশি মঙ্গলবার বৈঠকে বসছে কংগ্রেস-এর কেন্দ্রীয় নির্বাচন কমিটিও। সকাল দশটা থেকে শুরু হবে কংগ্রেস-এর কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। প্রসঙ্গত, সপ্তদশ লোকসভা নির্বাচনে সারা দেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ৯০ কোটি। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ১৭.৪ লক্ষ ভিভিপ্যাট ব্যবহার করা হবে লোকসভা নির্বাচনে। সমস্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এই থাকবে প্রার্থীদের ছবি। গোটা দেশে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা প্রায় দশ লক্ষ, এমনই জানিয়েছে নির্বাচন কমিশন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top