News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টির প্রথম প্রার্থীর নাম ঘোষণা
Image

মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টির প্রথম প্রার্থীর নাম ঘোষণা

লখনউ, ১৫ মার্চ (হি. স.) : আসন্ন লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশে জোট করেই লড়বে সমাজবাদী পার্টি (সপা) ও বহুজন সমাজ পার্টি (বিএসপি)। শুক্রবার মধ্যপ্রদেশে তাদের প্রথম প্রার্থীর নাম ঘোষণা করল সমাজবাদী পার্টি। আসন্ন লোকসভা নির্বাচনে সপা ও বিএসপি আতাঁত উত্তরাখণ্ডের পাশাপাশি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও লড়বে। মধ্যপ্রদেশে বালাঘাট, তিকামগড় এবং খাজুরাহো – এই তিনটি আসনে সমাজবাদী পার্টি লড়বে এবং বাকি ২৬টি আসনে বিএসপি প্রার্থী দিয়ে লড়াই চালাবে। তিকামগড় লোকসভা কেন্দ্র থেকে মধ্যপ্রদেশে নিজেদের প্রথম প্রার্থী হিসেবে এদিন রতিরাম বনসলের নাম ঘোষণা করে সপা।

এদিন সমাজবাদী পার্টির প্রধান মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানান, \”তিকামগড় লোকসভা কেন্দ্র থেকে মধ্যপ্রদেশে আমাদের প্রথম প্রার্থী রতিরাম বনসল।\” অন্যদিকে, উত্তরপ্রদেশে লোকসভায় ৮০টি আসন রয়েছে, যার মধ্যে সমাজবাদী পার্টি লড়ছে ৩৭টি আসনে ও বহুজন সমাজ পার্টি লড়ছে ৩৮টি আসনে, দুটি আসনে কংগ্রেস এবং তিনটিতে অজিত সিং-এর নেতৃত্বে রাষ্ট্রীয় লোক দল লড়বে। রায়বেরিলিতে কংগ্রেসের সোনিয়া গান্ধী ও আমেঠিতে রাহুল গান্ধী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। উল্লেখ্য, সমাজবাদী পার্টি ও বহুজন সামাজ পার্টি একটি যৌথ সমাবেশে যোগদান করতে চলেছে। প্রথম সমাবেশটি হবে আগামী ৭ এপ্রিল উত্তরপ্রদেশের দেওবান্দ শহরে। সেখানে সভাপতিত্ব করবেন সমাজবাদী পার্টির সভাপতি আখিলেশ যাদব, বহুজন সামাজ পার্টির সুপ্রিমো মায়াবতী এবং রাষ্ট্রীয় লোক দলের সুপ্রিমো অজিত সিং।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top