News Flash

  • Home
  • Uncategorized
  • অল্পবিদ্যা ভয়ঙ্করী মহকুমা শাসকের অজ্ঞতায় বিচার পাচ্ছে না মানুষ
Image

অল্পবিদ্যা ভয়ঙ্করী মহকুমা শাসকের অজ্ঞতায় বিচার পাচ্ছে না মানুষ

বিশেষ প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ অনেক অভিজ্ঞতা সম্পন্ন টিসিএস অফিসারকে বাদ দিয়ে এই অল্প বিদ্যা ভয়ঙ্করীকে সদর মহকুমা শাসকের আসনে বসানোর ফলে সাধারণ মানুষ সাধারণ পরিষেবা ও ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছে৷ ইদানিং এমন একটি জ্বলন্ত প্রমাণ পাওয়া গেছে৷

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এ ডি নগর থানাতে জনৈক ব্যক্তি প্রদীপ দাসের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিউর কোড ১১০ মোতাবেক একটি মামলা রুজু করে৷ মামলার নম্বরPR No. 130/2019৷ সংশ্লিষ্ঠ থানা এরপর এই মামলাটি অক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা সদর মহকুমা শাসক অসীম সাহার কোর্টে স্থানান্তরিত করে শুনানির জন্য৷ ক্রিমিনাল প্রসিডিউর  কোডের উপধারা এ,বি,সি,ডি এবং ই অনুসারে মহকুমা শাসক শুনানী শেষে শাস্তির বিধান সহ মামলার নিষ্পত্তি করবেন তাই আইন৷

অবাক করার বিষয়, সদর মহকুমা শাসকের অফিসে এই মামলাটি আসার পর আবার নথিভূক্ত হয়৷ যার নম্বর ১১৯/২০১৯৷ নথিভুক্ত হওয়ার পর সদর মহকুমা শাসক অসীম সাহা এই মামলার শুনানী না করে মামলার ফাইলটি গত সাত মার্চ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট একটি চিঠিমূলে পাঠিয়ে দেন৷ চিঠির ফাইল নম্বরNo. F.8(2)-SDM/SDR/JDL/2019/378৷ চিঠির মাধ্যমে অনুরোধ করেন, তিনি যেন এই মামলাটির বিষয়ে সিদ্ধান্ত নেন৷ উল্লেখ্য, ক্রিমিনাল প্রসিডিউর কোড ১১০ মোতাবেক জেলাশাসকের এই মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা দেওয়ার কোন অধিকার নেই৷

প্রশ্ণ হল অসীম সাহা কি এই মামলার ফাইলটি জেলা শাসকের নিকট বিচারের জন্য পাঠাতে পারেন৷ তথ্যভিজ্ঞ মহলের বক্তব্য, অবশ্যই পারেন না৷ তাহলে এমনটা হওয়ার কারণ কি? নিন্দুকেরা বলেন অসীম সাহা অল্পবিদ্যা ভয়ঙ্করী৷ আইপিসি, সিআরপিসি সম্পর্কে তাঁর সাধারণ জ্ঞানটুকু নেই৷ তাই সাধারণ মানুষের এই ভোগান্তি এবং প্রশাসনের বদনাম৷

সংশ্লিষ্ট মহলের অভিমত, অসীম সাহা তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে জেলা শাসককে এই ফাইলটি পাঠিয়েছেন৷ সুতরাং ইনসাবোর্ডিনেশনের দায়ে অসীম সাহার বিরুদ্ধে ডিপার্টমেন্টার প্রসিডিং করা জরুরী৷ এই হল স্বচ্ছ ভারতের স্বচ্ছ প্রশাসনের কান্ডারী অসীম সাহা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top