News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী সকাশে জাপানের রাষ্ট্রদূত
Image

মুখ্যমন্ত্রী সকাশে জাপানের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেঞ্জি হিরামাৎসুু৷ মুখ্যমন্ত্রী জাপানের রাষ্ট্রদূত কেঞ্জি হিরামাৎসুুকে সাদর অভ্যর্থনা জানান৷ সাক্ষাৎকারকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরার যোগাযোগ, পর্যটন, শিল্প সম্ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ক্যুইন ভ্যারাইটির আনারস অত্যন্ত সুুস্বাদু এবং বিখ্যাত৷ এই আনারস দুবাই-এ রপ্তানি করা হয়েছে৷ এছাড়াও তিনি ত্রিপুরার রাবার, বাঁশ, গোলমরিচ, আদা ইত্যাদি প্রাক’তিক সম্পদের পর্যাপ্ততা সম্পর্কে জাপানের রাষ্ট্রদূতকে অবগত করেন৷ তিনি বলেন, এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এখানে শিল্প গড়ে তোলা সম্ভব৷ জাপানের রাষ্ট্রদূত ত্রিপুরায় প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন৷ তিনি জাপানের কোম্পানীগুলিকে উত্তর-পূর্বাঞ্চলের শিল্প সম্ভাবনা সম্পর্কে অবগত করাবেন বলে জানান৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় পর্যটন বিকাশের সম্ভাবনা রয়েছে৷ এখানকার বৌদ্ধ ধর্মীয় পর্যটন স্থল পিলাক ও বক্সনগর সম্পর্কে রাষ্ট্রদূতকে অবগত করান৷ এছাড়া নীরমহল, নারিকেলকুঞ্জ ইত্যাদি পর্যটন কেন্দ্র সম্পর্কে তিনি রাষ্ট্রদূতকে অবগত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে জলপথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সাবমের ফেনী নদীর উপর সেতু নির্মাণ করে সড়কপথে বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও তিনি উত্থাপন করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থাকে এমনভাবে উন্নত করা হচ্ছে যাতে আগামীদিনে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠবে ত্রিপুরা৷ জাপানের রাষ্ট্রদূত ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা, বন ব্যবস্থাপনা, সীমান্ত বিষয়, প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা করতে ইচ্ছক বলে মুখ্যমন্ত্রীকে জানান৷ রাষ্ট্রদূত জানান ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে তারা যৌথভাবে কাজ করতে আগ্রহী৷ তিনি মুখ্যমন্ত্রীকে জানান গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপান সফরকালে তারা একটি প্রকল্প রূপায়নের অঙ্গীকার করেছে৷ এই প্রকল্পটি হল সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা৷ মূলত শেষ হয়ে যাওয়ার আগের প্রকল্পটির রেশ ধরেই এই প্রকল্প৷ তবে তারা এখন শুধু বাঁশজাত হস্তশিল্পই নয় বাঁশ ও বেত ভিত্তিক আরও শিল্প গড়ে তোলার চেষ্টা করছেন বলে মুখ্যমন্ত্রী জানান৷ ত্রিপুরা পর্যটনস্থলগুলির আকর্ষণ সম্পর্কে জাপানী পর্যটকদের অবগত করাবেন বলে রাষ্ট্রদূত মুখ্যমন্ত্রীকে জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top