News Flash

  • Home
  • Uncategorized
  • রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থী দেবে সিপিএম
Image

রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থী দেবে সিপিএম

কলকাতা, ৮ মার্চ (হি. স.): ২০১৪ সালের নির্বাচনে তৃণমূল-বিজেপি বিরোধী দলের জেতা আসনে সেই দলই প্রার্থী দেবে| এই নীতিতে কংগ্রেসের জেতা চারটি আসনে বামফ্রন্ট প্রার্থী দেবে না| শুক্রবার বামফ্রন্ট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়|

বৈঠকের পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিকদের জানান, রাজ্যে তৃণমূল ও বিজেপি-র বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক ভোট একত্রিত করার লক্ষ্যে নির্বাচনী কৌশল নেবে ফ্রন্ট| রায়গঞ্জ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্টের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম| মুর্শিদাবাদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্টের মহম্মদ বদরুদ্দোজা খান| মূলত এই দুটি আসন নিয়ে মানুষের আগ্রহ ছিল বেশি| বিমানবাবু জানান, পরবর্তী বামফ্রন্ট বৈঠকে বাকি আসনগুলির সম্পর্কে ঘোষণা করা হবে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top