News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু বাস স্ট্যান্ডে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই
Image

জম্মু বাস স্ট্যান্ডে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই

শ্রীনগর, ৮ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার জম্মু বাস স্ট্যান্ডে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার জম্মু বাস স্ট্যান্ডে বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু। শুক্রবার সকালে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা এক থেকে বেড়ে হল দুই। অন্যদিকে হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি আরও ৩১জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

একটি ব্যস্ত এলাকায় ওই বিস্ফোরণ হয়েছে ফলে হতাহতের আশঙ্কা করা যাচ্ছিল। সূত্রের খবর, বাসের মধ্যেই গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। অন্তত আটজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া আসে। এরপর ক্রমশ বাড়ছে থাকে ঘটনায় আহতদের সংখ্যা। চিকিৎসকরা জানান, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ ঘটনার পরেই ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয় কাশ্মীর জুড়ে। এরপরেই ব্যাপক ধরপাকড় শুরু হয়। এরপরেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম ইয়াসির ভাট৷ জম্মু আইজিপি মণীশ কে সিনহা জানান, ইয়াসিরকে এই গ্রেনেড ছোঁড়ার নির্দেশ দিয়েছিল হিজবুল মুজাহিদিনের ফারুক আহমেদ ভাট ওরফে ওমর৷ কুলগাম থেকে বৃহস্পতিবারই সে জম্মুতে আসে এই কাজ করার জন্য৷ সিসিটিভি ফুটেজ দেখার পরই ইয়াসিরকে চিহ্নিত করা হয় বলে জানা গিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top