News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টে রাফাল রায় পুনর্বিবেচনার আর্জি : ৬ মার্চ প্রকাশ্যেই শুনানি
Image

সুপ্রিম কোর্টে রাফাল রায় পুনর্বিবেচনার আর্জি : ৬ মার্চ প্রকাশ্যেই শুনানি

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): প্রকাশ্যে সকলের সামনেই রাফাল রায় পুনর্বিবেচনার আর্জি সংক্রান্ত শুনানি হবে। সুপ্রিম কোর্টে রাফাল রায় পুনর্বিবেচনার আর্জি সংক্রান্ত শুনানি হবে ৬ মার্চ (বুধবার)। রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব কংগ্রেস-সহ বিরোধীরা। কিন্তু, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর ফ্রান্স ও ভারতের মধ্যে রাফাল চুক্তিতে তদন্তের দাবি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের রায় ছিল, ফরাসি জেট প্রস্তুতকারক সংস্থা দাস্যু অ্যাভিয়েশনের কাছ থেকে যে ৩৬টি রাফাল কেনার চুক্তি করেছিল কেন্দ্র, তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনও গলদ ছিল না। শীর্ষ আদালতের সেই রায় পুনর্বিবেচনার জন্য একাধিক মামলা হয়। শীর্ষ আদালতে রাফাল রায় পুনর্বিবেচনার আর্জি জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ শৌরি এবং প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ। 


রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তিতে কেন্দ্রকে সুপ্রিম কোর্ট যে ক্লিন চিট দিয়েছিল, সেই রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে শুনানি হয় গত ২৬ ফেব্রুয়ারি। খোলা আদালতে নয়, ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের চেম্বারে শুনানি হয়। ওই দিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, প্রকাশ্যে সকলের সামনেই রাফাল রায় পুনর্বিবেচনার আর্জি সংক্রান্ত শুনানি হবে। সে দিন অবশ্য জানানো হয়নি শুনানি কবে থেকে শুরু হবে। এরপর গত শনিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, রাফাল রায় পুনর্বিবেচনার আর্জি সংক্রান্ত শুনানি হবে ৬ মার্চ (বুধবার)।
উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় সরকারকে স্বস্তি দিয়ে রাফাল চুক্তিতে তদন্তের দাবি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রাফাল নিয়ে জানায়, ৩৬টি রাফাল জেট কেনার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। এই রায়ের পরই কেন্দ্রীয় সরকার উৎফুল্ল হয়ে ওঠে। এই রায়ে স্বস্তি মিললেও ফের সর্ব্বোচ আদালতে মামলা হয়। আবেদনকারীদের দাবি, ডিসেম্বরের রায়টি ক্যাগ রিপোর্টের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top