News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরি স্থায়ীকরণ, বৈঠক করলেন ১০৩২৩ এড্হক শিক্ষকের একাংশ
Image

চাকরি স্থায়ীকরণ, বৈঠক করলেন ১০৩২৩ এড্হক শিক্ষকের একাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ চাকরি নিয়মিতকরণের ব্যাপারে আলোচনা করতে আগরতলায় বৈঠক করলেন ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার একাংশ৷ রাজধানীর মাতঙ্গিনী-প্রীতিলতা সভাগৃহে আয়োজিত আজ সোমবারের সভায় রাজধানীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে শিক্ষকদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন৷


বামফ্রন্ট সরকারের সময় অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে ১০৩২৩ জন শিক্ষককে চাকরি দেওয়া হয়েছে এই অভিযোগে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেন কয়েকজন বঞ্চিত বেকার যুবক৷ এই মামলার প্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্ট ১০৩২৩ জন শিক্ষকের নিয়োগ বেআইনি বলে ঘোষনা করার পাশাপাশি তাঁদের চাকরী বাতিল করে নতুন করে নিয়োগ করার নির্দেশ দেয়৷ এই রায়ের বিরুদ্ধে ত্রিপুরার তৎকালীন বামফ্রন্ট সরকার সুপ্রিমকোর্ট আবেদন করেছিন৷ সুপ্রিমকোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে৷


একসঙ্গে এত সংখ্যক শিক্ষকের চাকরি চলে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে৷ তাই রাজ্য সরকার আবার সুপ্রিমকোর্টে আবেদন করে৷ এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিমকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয়, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত ১০৩২৩ জন শিক্ষককে ্যডহক ভিত্তিতে শিক্ষক হিসেবে রাখা হয়৷ সেই নির্দেশ অনুসারে তারা এখন চাকরি করছেন৷


সম্প্রতি ত্রিপুরার একজন আইনজীবী ১০৩২৩ জন শিক্ষকের হয়ে ত্রিপুরা হাইকোর্টে একটি মামলা করেছেন৷ এই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট রায় দিয়েছে, যাদের বিরুদ্ধে মামলা হয়নি সেই সকল শিক্ষকদের চাকরি বহাল থাকবে৷ এই দাবির ভিত্তিতে চাকরিচ্যুত একাংশ শিক্ষক আজ বৈঠক করেছেন৷ আগামী দিনে কী করলে তাদের চাকরি স্থায়ী হবে এ বিষয়ে বিস্তারিত জানতে তাঁরা আইনজীবির পরামর্শ নেবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেই সঙ্গে রাজ্য সরকারকে তাঁদের চাকরি স্থায়ী করতে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে আবেদন জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top