News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলপাম্প ডাকাতির অভিযোগে লেক চৌমুহনি থেকে গ্রেপ্তার যুবক
Image

পেট্রোলপাম্প ডাকাতির অভিযোগে লেক চৌমুহনি থেকে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ চুরি, রাহাজানি, ছিনতাই ডাকাতির অভিযোগে আগরতলা শহরের লেক চৌমুহনি এলাকা থেকে কুখ্যাত এক দুষৃকতীকে গ্রেফতার করেছে রাজধানী পুলিশ৷ ধৃতকে রাম জামাতিয়া বলে পরিচয় পাওয়া গেছে৷ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রামকে আটক করা হয়েছে বলে রবিবার জানিয়েছে পুলিশ৷পুলিশের তদন্তকারী অফিসার জানান, রাম জামাতিয়া নামের যুবকটি দীর্ঘদিন ধরে আগরতলা শহর ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় নানান অসামাজিক কাজের সঙ্গে জড়িত৷

চুরি, থেকে শুরু করে ডাকাতি, বিভিন্ন অপরাধজনিত ঘটনার সঙ্গে সে যুক্ত৷ অতি সম্প্রতি মহারানির এক পেট্রোল পাম্পে হামলা করে টাকা ছিনতাইয়ের সঙ্গেও সে জড়িত৷ মহারানি পেট্রোলপাম্পে ডাকাতি-কাণ্ডের সঙ্গে জড়িত অন্য দুষৃকতীদের দু-দিন আগে গ্রেফতার করা হয়েছে৷ অফিসারটি জানান, রামকে থানায় এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উপযুক্ত ধারা বলে গ্রেফতার করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তার অন্য সাঁকরেদরাও শীঘ্র গ্রেফতার হবে বলে আশা ব্যক্ত করেছেন অফিসার৷ আগামীকাল সোমবার ধৃত রাম জামাতিয়াকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ অফিসার জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top