News Flash

  • Home
  • Uncategorized
  • সাতসকালে গন্ডাছড়ায় সেতুর নীচে সদ্যোজাত শিশু উদ্ধার
Image

সাতসকালে গন্ডাছড়ায় সেতুর নীচে সদ্যোজাত শিশু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ গন্ডাছড়ায় চৌকিদারপাড়ায় সদ্যোজাত এক শিশু উদ্ধার হয়েছে৷ শনিবার ভোরে এই শিশু উদ্ধারের ঘটনায় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ চিকিৎসার পর শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন গন্ডাছড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক৷ তাকে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে৷


এদিন ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের চৌকিদারপাড়ায় ভোরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে স্থানীয় জনগণ একটি সেতুর নীচে চাদরে মোড়া সদ্যোজাত শিশুর কান্না শুনতে পান৷ সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়৷ পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, উদ্ধারকৃত শিশুটি পুত্র সন্তান৷ যতদূর মনে হচ্ছে, কয়েকঘণ্টা আগেই শিশুটির জন্ম হয়েছে৷ তিনি আরও জানান, জন্মের সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া উচিত ছিল, কিন্তু শিশুটি তা পায়নি৷ তাই পুলিশ যখন শিশুটিকে নিয়ে এসেছিল তখন তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক ছিল৷ কিন্তু এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানান তিনি৷ এদিকে, পুলিশ শিশু উদ্ধারের খবর দেয় চাইল্ড লাইন কর্তৃপক্ষকে৷ খবর পেয়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়েছেন৷ গন্ডাছড়া থানার পুলিশ জানিয়েছে, শিশু উদ্ধারের ঘটনায় তদন্ত হবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top