News Flash

  • Home
  • Uncategorized
  • গৌরনগরে মজুরী না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা দিলেন রেগা শ্রমিকরা
Image

গৌরনগরে মজুরী না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা দিলেন রেগা শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ ফেব্রুয়ারী৷৷ দীর্ঘদিন ধরে টালবাহানা করছে পঞ্চায়েত অফিস৷ কাজ শেষ হলেও রেগা শ্রমিকদের মজুরি মিটিয়ে দেওয়া হচ্ছিল না৷ তাই আজ গৌরনগর ব্লকের ইছাপুর গ্রাম পঞ্চায়েত অফিসে ক্ষুব্ধ রেগা শ্রমিকরা তালা ঝুলিয়ে দেন৷ দীর্ঘ সময় তালাবন্দি থাকার পর পঞ্চায়েত অফিসের আধিকারিকরা শীঘ্রই সমস্ত মজুরি মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়ার পর রেগা শ্রমিকরা তালা খুলে দেন ৷


শনিবার সকাল ১১টা নাগাদ বেশ কয়েকজন রেগা শ্রমিক গৌরনগর ব্লকের পঞ্চায়েত অফিস ঘেরাও করেন৷ এর পর তাঁরা সকলে মিলে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন৷ তাঁদের অভিযোগ, একটি প্রজেক্টের কাজ শেষ হলেও মজুরি মিটিয়ে দেওয়া হচ্ছে না ৷ তাঁদের বক্তব্য, একটি প্রজেক্টের কাজ শেষ হলে নতুন প্রজেক্টের কাজ শুরু হবে ৷ এর মাঝে সমাপ্ত কাজের মজুরি মিটিয়ে দেওয়ার নিয়ম রয়েছে৷ কিন্তু দীর্ঘদিন হয়েছে প্রজেক্টের কাজ শেষ৷ কিন্তু মজুরি মিটিয়ে দেওয়া হচ্ছে না৷ পঞ্চায়েত অফিসে বহুবার মজুরির জন্য অনুরোধ জানালে তাঁরা শুধু টালবাহানা করছেন৷ তাই বাধ্য হয়ে আজ পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছি আমরা, বলেন জনৈক রেগা শ্রমিক ৷
এমনিতে আজ সরকারি অফিসে ছুটি ছিল৷ কিন্তু জরুরি কিছু কাজ শেষ করার জন্য পঞ্চায়েত অফিসের কর্মচারীরা এদিন অফিসে গিয়েছিলেন৷ খবর পেয়েই রেগা শ্রমিকরা ইছাপুর গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হন এবং সেখানে তালা ঝুলিয়ে দেন৷


এই খবর পঞ্চায়েত দফতরের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে যায়৷ ইছাপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মচারীরা সমস্ত কিছু ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানোর পর রেগা শ্রমিকদের শীঘ্রই মজুরি মিটিয়ে দেওয়া হবে বলে তাদের জানানো হয়৷ সে মোতাবেক তাঁরা রেগা শ্রমিকদের আশ্বাস দেন অল্প কিছুদিনের মধ্যেই সকলের মজুরি মিটিয়ে দেওয়া হবে৷ এই প্রতিশ্রুতির ভিত্তিতে দু-ঘণ্টা পর রেগা শ্রমিকরা পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top