News Flash

  • Home
  • Uncategorized
  • অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলা : ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাজীব সাক্সেনা
Image

অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলা : ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাজীব সাক্সেনা

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলায় রাজীব সাক্সেনাকে পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানাল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পাটিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন জানালেন রাজীব সাক্সেনা| এদিন উভয়পক্ষের শুনানি শেষে রাজীব সাক্সেনাকে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| এছাড়াও বুধবারের মধ্যে এইমস থেকে রাজীব সাক্সেনার মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে| গত ৮ ফেব্রুয়ারি রাজীব সাক্সেনাকে আরও ৪ দিনের হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)|

প্রায় এক দশক পুরনো অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলার অন্যতম অভিমুক্ত দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনা| গত জানুয়ারি মাসে ভারতে প্রত্যর্পণ করার পরই রাজীব ও অপর অভিযুক্ত দীপক তলোয়ারকে গ্রেফতার করেছিল ইডি| এরপর দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হলে রাজীবকে প্রথমে ৪ দিনের ইডি হেফাজতে পাঠানো হয়| এরপর গত ৪ ফেব্রুয়ারি রাজীবকে আরও ৪ দিনের হেফাজতে নেয় ইডি| ৪ দিনের হেফাজতের সময়সীমা শেষ হলে, গত শুক্রবার ফের রাজীবকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি| এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আবেদন মঞ্জুর করে রাজীব সাক্সেনাকে আরও ৪ দিন ইডি-র হেফাজতে পাঠায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| মঙ্গলবার আবারও হেফাজতের সময়সীমা শেষ হয়| এদিন রাজীব সাক্সেনাকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয়| কিন্তু, পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি ইডি| আদালতে ইডি-র পক্ষ থেকে জানানো হয়, ‘রাজীব সাক্সেনাকে আমরা পুনরায় হেফাজতে নিচ্ছি না|’ পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছেন রাজীব সাক্সেনা| আদালতে রাজীব জানান, তিনি একজন লিউকেমিয়া রোগী এবং এলএনজেপি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন|


এরপরই রাজীব সাক্সেনাকে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| এছাড়াও বুধবারের মধ্যে এইমস থেকে রাজীব সাক্সেনার মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে| উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় অন্যতম অভিযুক্ত, ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতে প্রত্যর্পণ করা হয়| তাঁকে জেরা করেই রাজীব সাক্সেনার নাম উঠে আসে| জানা যায়, ঘুষের টাকা পাচার করতে টিউনিশিয়া, মরিশাস এবং দুবাইয়ে একাধিক সংস্থা রাতারাতি গজিয়ে উঠেছিল| তাতে সামিল ছিল রাজীবের তিনটি সংস্থাও| এই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে গৌতম খৈতানেরও| এই মুহূর্তে ইডি-র হেফাজতে রয়েছেন গৌতম| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top