News Flash

  • Home
  • Uncategorized
  • একই ম্যাচে দুই ইনিংসে জোড়া দ্বিশতরান করে অনন্য নজির গড়লেন অ্যাঞ্জেলো পেরেরা
Image

একই ম্যাচে দুই ইনিংসে জোড়া দ্বিশতরান করে অনন্য নজির গড়লেন অ্যাঞ্জেলো পেরেরা

কলম্বো, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : প্রথম শ্রেণীর ক্রিকেটে একই ম্যাচে দুই ইনিংসে দ্বিশতরান করে অনন্য নজির গড়লেন শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরা। বছর ২৮-এর এই ক্রিকেটার ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাবের হয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে জোড়া দ্বিশতরান করেন। প্রথম ইনিংসে পেরেরা ব্যাট করতে নেমে ২০৩ বলে করেন ২০১ রান। দ্বিতীয় ইনিংসে ২৬৮ বলে করেন ২৩১ রান। এত রান করলেও শেষ পর্যন্ত ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। পেরেরা ছাড়াও আরও তিনজন ব্যাটসম্যান শতরান করেন। ম্যাচ অমীমাংসিত হলেও প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একই ম্যাচে জোড়া দ্বিশতরানের অনন্য নজির গড়লেন পেরেরা।

এর আগে ৮০ বছর আগে ১৯৩৮ সালে ইংল্যান্ডে আর্থার ফ্যাগ নামে এক ক্রিকেটার কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে এসেক্সের বিরুদ্ধে একই ম্যাচে ২৪৪ ও ২০২ রানের ইনিংস খেলেছিলেন৷ প্রায় ৮০ বছর পর দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কায় এই অসাধারণ নজির তৈরি করলেন পেরেরা। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে চারটি একদিনের ম্যাচ খেলেছেন পেরেরা। পাশাপাশি দুইটি টি-২০ ম্যাচেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।


প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পেরেরা। ২০৩ বলে করেন ২০১ রান। সিংহলিজ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাব তোলে ৪৪৪ রান। জবাবে ব্যাট করতে নেমে সিংহলিজ স্পোর্টস ক্লাব তোলে ৪৮০ রান। পাল্টা ব্যাট করতে নেমে ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাব যখন তিন উইকেট খুইয়ে ৪৪ রানে ধুঁকছে। তখন দলকে টেনে তোলেন পেরেরা। পাথাম নিসানঙ্কাকে নিয়ে ২৬৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। পাথাম নিসানঙ্কা করেন ১৬৭ রান। অন্যদিকে পেরেরা করেন ২৩১ রান। শেষ ম্যাচ অমীমাংসিত থেকে যায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top