News Flash

  • Home
  • Uncategorized
  • ৩ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর সফরে আসছেন প্রধানমন্ত্রী, কড়া নিরাপত্তা ভূস্বর্গে
Image

৩ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর সফরে আসছেন প্রধানমন্ত্রী, কড়া নিরাপত্তা ভূস্বর্গে

শ্রীনগর, ২ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ৩ ফেব্রুয়ারি, রবিবার জম্মু ও কাশ্মীর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা কাশ্মীর উপত্যকা| শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার-এর নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে| নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্স| জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে প্রবেশপথে বহু অস্থায়ী চেকপয়েন্ট তৈরি করা হয়েছে| ওই সমস্ত চেকপয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ ও প্যারামিলিটারি ফোর্স|


প্রশাসন সূত্রের খবর, রবিবার জম্মু ও কাশ্মীর সফরে এসে রাজ্যের তিনটি রিজিওনই সফর করবেন প্রধানমন্ত্রী| এছাড়াও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী| এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরের প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকায় বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা| বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি গিলানি, মিরওয়াজ উমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসিন মালিক ৩ ফেব্রুয়ারি (রবিবার) বনধের ডাক দিয়েছেন| প্রধানমন্ত্রীর সফরের দিন জনজীবন যাতে স্তব্ধ থাকে সে জন্য কাশ্মীর উপত্যকার মানুষজনকে বিশেষ অনুরোধ জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top