News Flash

  • Home
  • Uncategorized
  • মার্চ মাসে ৪ দিন ইডি-র দফতরে হাজিরা দিতে হবে কার্তিকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মার্চ মাসে ৪ দিন ইডি-র দফতরে হাজিরা দিতে হবে কার্তিকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): আইএনএক্স মিডিয়া ও এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি মামলায় অভিযুক্ত কার্তি চিদম্বরমকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কবে জেরা করতে চায়, তা জানাতে তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট| কার্তিকে কবে জেরা করতে চান ইডি-র তদন্তকারী অফিসাররা, তা বুধবারের মধ্যেই জানাতে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালতে|

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করার দিনক্ষণ জানানোর পরই, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হল-আগামী মার্চ মাসে ৪ দিন ইডি-র দফতরে হাজিরা দিতে হবে কার্তি চিদম্বরমকে| শীর্ষ আদালত এদিন নির্দেশ দিয়েছে, আইএনএক্স মিডিয়া ও এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি মামলায় কার্তি চিদম্বরমের ভূমিকা কি ছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মার্চ মাসের ৫, ৬, ৭ এবং ১২ তারিখ ইডি-র দফতরে হাজিরা দিতে হবে কার্তিকে| অর্থাত্ শীর্ষ আদালতের এদিনের নির্দেশে যথেষ্ট বিড়ম্বনায় পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম|


একটি টেনিস প্রতিযোগিতায় হাজির থাকার জন্য সুপ্রিম কোর্টের কাছে বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন কার্তি চিদম্বরম| ফেব্রুয়ারি মাসের ২১-২৮ তারিখ পর্যন্ত ফ্রান্স যেতে চেয়েছিলেন কার্তি চিদম্বরম| কার্তি চিদম্বরমের বিদেশে যাওয়ার অনুমতি প্রসঙ্গে বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, ‘আপনার যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারেন, যা ইচ্ছে তাই করতে পারেন| কিন্তু, আইন নিয়ে খেলা করবেন না|’ শীর্ষ আদালত আরও জানিয়েছে, কার্তি চিদম্বরম বিদেশে যেতে চাইলে ১০ কোটি টাকা আদালতে জমা রাখতে হবে তাঁকে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top